IND VS ENG: আরও এক টেস্ট ক্রিকেটার পেতে পারে বাংলা, রাঁচিতে দুই পেসারের লড়াই! – Bengali News | IND vs ENG: From Mukesh to Akash Deep, who could replace Jasprit Bumrah in the Ranchi Test
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এগিয়ে ভারত। রাঁচিতে চতুর্থ টেস্ট। প্রথম তিন ম্যাচেই খেলেছেন জসপ্রীত বুমরা। চতুর্থ টেস্টে বিশ্রামের সম্ভাবনা বুমরার। রাজকোটেই সেই সম্ভাবনা ছিল। যদিও দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মাঝে ১০ দিনের বিরতি থাকায় বুমরাকে আর বিশ্রাম দেওয়া হয়নি। প্রথম টেস্টে বুমরার সঙ্গে দ্বিতীয় পেসার হিসেবে ছিলেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে বুমরার বোলিং সঙ্গী হন মুকেশ কুমার। তৃতীয় ম্যাচে দেখা যায় ফের বুমরা-সিরাজ জুটিকে। চতুর্থ টেস্টে এই জুটি ভাঙতে পারে। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
শুক্রবার শুরু ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট। বুমরাকে বিশ্রাম দেওয়া হলে পেস বোলিংকে নেতৃত্ব দেবেন মহম্মদ সিরাজ। বিশাখাপত্তনমে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল। রাজকোট টেস্টে ফিরেই অনবদ্য বোলিং সিরাজের। কিন্তু প্রশ্ন হল, দ্বিতীয় পেসার কে? স্কোয়াডে রয়েছেন বাংলার দুই পেসার মুকেশ কুমার ও আকাশ দীপ। ঘরোয়া ক্রিকেটে দুটোই পরিচিত নাম। মুকেশ কুমার টেস্ট খেলেছেন। আকাশ দীপ এই সিরিজেই ডাক পেয়েছেন। রাঁচি টেস্টে যেন টিম ম্যানেজমেন্টের মাথাব্যাথা বাংলার দুই পেসারই!
বিস্তারিত আসছে…