Sandeshkhali: সুকান্ত ইস্যুতে সংসদ-কমিটির তলবকে চ্যালেঞ্জ রাজ্যের, শুনানিতে সুপ্রিম-স্থগিতাদেশ - Bengali News | Sandeshkhali State's challenge to Parliament committee summons on Sukanta Majumder issue, Supreme court adjournment of hearing - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: সুকান্ত ইস্যুতে সংসদ-কমিটির তলবকে চ্যালেঞ্জ রাজ্যের, শুনানিতে সুপ্রিম-স্থগিতাদেশ – Bengali News | Sandeshkhali State’s challenge to Parliament committee summons on Sukanta Majumder issue, Supreme court adjournment of hearing

Spread the love

নয়া দিল্লি: সংসদীয় কমিটির তলবকে চ্যালেঞ্জের শুনানিতে আপাতত স্থগিতাদেশ শীর্ষ আদালতে। সোমবারের শুনানিতে সুপ্রিম কোর্টের  প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সব পক্ষকে নোটিস ইস্যু করার নির্দেশ দিয়েছে। আগামী ৪ সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে হবে। সন্দেশখালিকাণ্ডে বাংলার মুখ্যসচিবের তরফ থেকে একটি পিটিশন ফাইল করা হয়েছিল সুপ্রিম কোর্টে। জরুরি শুনানির আর্জিও জানানো হয়। সন্দেশখালি অভিযানে গিয়ে নিগৃহীত হয়েছিলেন বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার।  অভিযোগ ওঠে,  সুকান্ত মজুমদার একজন সাংসদ হওয়া সত্ত্বেও, তার ‘প্রিভিলেজে’  হস্তক্ষেপ করেছে পুলিশ। অভিযোগ আরও ওঠে, তাঁকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়। তিনি আহত হওয়ার পর তাঁকে দেরি করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রত্যেকটি বিষয় একজন সাংসদের স্বাধিকারকে লঙ্ঘন করে বলে অভিযোগ ওঠে। এই অভিযোগ তুলে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লেখা হয়। অধ্যক্ষ পুরো বিষয়টি খতিয়ে দেখে ১৯ তারিখ প্রিভিলেজ কমিটি অর্থাৎ সংসদীয় কমিটির বৈঠক ডাকেন। সোমবার সংসদের অভ্যন্তরে সংসদীয় বৈঠক ছিল। সংসদীয় কমিটি রাজ্যের মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, এসপি-সহ ৪জনকে তলব করেছিল। কিন্তু তাঁরা এদিন কেউই আসেননি।

এদিনের শুনানিতে, রাজ্যের মুখ্যসচিবের তরফে আইনজীবী কপিল সিব্বল বলেন, “সন্দেশখালির ঘটনা একটা রাজনৈতিক কর্মসূচি ছিল। সেখানে একজন সাংসদের অধিকার ভঙ্গের কোথাও কোনও প্রশ্ন নেই। ১৪৪ ধারা লঙ্ঘন করা হচ্ছিল।” তিনি আরও সওয়াল করেন, “যে অভিযোগ করা হচ্ছে, অর্থাৎ সুকান্ত মজুমদারকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়া হয়েছে, তার প্রমাণ ভিডিয়োতে নেই। বরং ভিডিয়োতে যে অ্যাভিডেন্স পাওয়া যাচ্ছে, সুকান্ত মজুমদারই দলের এক কর্মী তাঁকে টেনে নামান। তাঁর ধাক্কাতেই কার্যত সুকান্ত মজুমদার পড়ে গিয়েছিলেন।” আইনজীবী কপিল সিব্বলের বক্তব্য, “যেদিন ঘটনা ঘটেছিল, ঘটনাস্থলে মুখ্যসচিব, রাজ্য পুলিশের ডিজি, এসপি কেউই ছিলেন না। তাঁদের কেন এক্ষেত্রে তলব করা হয়েছে। এই বিষয়টি কোনওভাবেই প্রিভিলেজের আওতায় পড়ে না।”

আইনজীবীর কপিল সিব্বলের পাশাপাশি আইনজীবী

বিস্তারিত আসছে….

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *