Modi Jammu Visit: মঙ্গলে জম্মু সফর প্রধানমন্ত্রীর, উদ্বোধন একাধিক প্রকল্পের - Bengali News | PM Narendra Modi visit Jammu on 20 February, inaugurate multiple development projects - 24 Ghanta Bangla News
Home

Modi Jammu Visit: মঙ্গলে জম্মু সফর প্রধানমন্ত্রীর, উদ্বোধন একাধিক প্রকল্পের – Bengali News | PM Narendra Modi visit Jammu on 20 February, inaugurate multiple development projects

Spread the love

নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০ ফেব্রুয়ারি, মঙ্গলবার যাবেন জম্মুতে। সেখানে গিয়ে জম্মু ও কাশ্মীরের জন্য একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন এবং সূচনা করবেন তিনি। এর মধ্যে যেমন রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান, তেমনই রয়েছে ব্রিজ বা রাস্তার তৈরির মতো উন্নয়ন প্রকল্প। প্রধানমন্ত্রীর দফতর সূত্রে জানা গিয়েছে, মোদী মঙ্গলবার ৩০ হাজার ৫০০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করবেন জম্মু ও কাশ্মীরের জন্য। জম্মুর মৌলানা আজাদ স্টেডিয়াম এক অনুষ্ঠান থেকে এই সব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি কেন্দ্রীয় সরকারের চাকরি পাওয়া প্রায় দেড় হাজার জনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেবেন মোদী। ‘বিকশিত ভারত বিকশিত জম্মু’ অনুষ্ঠানে বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের সঙ্গে সাক্ষাত করবেন প্রধানমন্ত্রী।

জম্মুতে গিয়ে দেশের বিভিন্ন প্রান্তে গড়ে ওঠা একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে সবথেকে বড় আকর্ষণ এমস জম্মুও উদ্বোধন। জম্মুর বিজয়পুরে গড়ে ওঠা অল ইন্ডিয়া মেডিক্যাল সায়েন্সের উদ্বোধন করবেন। ২০১৯ সালে এমস জম্মুর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন মোদী। তাঁর হাত ধরেই উদ্বোধন হবে মেডিক্যাল শিক্ষার প্রথম সারির প্রতিষ্ঠানের। এমস জম্মুর পাশাপাশি তিনটি আইআইএম-এর উদ্বোধন করবেন মোদী। আইআইএম জম্মু, আইআইএম বুদ্ধগয়া এবং আইআইএম বিশাখাপত্তনমেরও উদ্বোধন করবেন মোদী। এ ছাড়াও কেন্দ্রীয় বিদ্যালয় এবং নবোদয়া বিদ্যালয়ের বিল্ডিংয়ের উদ্বোধনও করবেন মোদী।

জম্মু বিমানবন্দরের নতুন টার্মিনাসল বিল্ডিংয়েরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী। এ ছাড়া জম্মু ও কাশ্মীরের রেলপ্রকল্পেরও উদ্বোধন করবেন তিনি। এর মধ্যে রয়েছে বানিহাল-খারি-সুমবার-সঙ্গলদান ৪৮ কিলোমিটার দীর্ঘ রেলপথ। বারামুল্লা-শ্রীনগর, বানিহাল সেকশনে বৈদ্যুতিক ব্যবস্থারও সূচনা করবেন মোদী। জম্মু ও কাশ্মীরের একধিক সড়ক প্রকল্পেরও উদ্বোধন করবেন মোদী। জম্মু থেকে কাটরাগামী রাস্তা, শ্রীনগর রিং রোড, কুলগাম বাইপাস এবং পুলওয়ামা বাইপাসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *