Daudpur: মহিলাদের পর শাহজাহানের বিরুদ্ধে মুখ খুললেন পুরুষরা, এবার দাউদপুরে বিক্ষোভে আঁচ - Bengali News | Allegations of canal occupation of agricultural land were raised against Sheikh Shahjahan and his followers in daudpur sandeshkhali - 24 Ghanta Bangla News
Home

Daudpur: মহিলাদের পর শাহজাহানের বিরুদ্ধে মুখ খুললেন পুরুষরা, এবার দাউদপুরে বিক্ষোভে আঁচ – Bengali News | Allegations of canal occupation of agricultural land were raised against Sheikh Shahjahan and his followers in daudpur sandeshkhali

Spread the love

দাউদপুর: গ্রামবাসীদের একাংশের জমি দখল করে নেওয়ার অভিযোগ শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেই উঠেছিল। এবার কৃষির জমির খাল দখলের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। জানা গিয়েছে, দাউদপুর, গাববেড়িয়া,সুখদুনিয়ার কৃষিজমির খাল দখল করে বিক্রি করে দিচ্ছেন শাহজাহান অনুগামীরা। আর গ্রামবাসীদের কেউ মুখ খুললেই জোটে হুমকি-মার।

প্রসঙ্গত, এলাকার খালের উপরে নির্ভরশীল ১০ হাজার বিঘা কৃষিজমি। সেই কৃষিজমি দীর্ঘদিন ধরে সংস্কার না হ‌ওয়ায় কৃষিজমি এখন পতিত জমির আকার নিয়েছে। জীবন-জীবিকা হারিয়ে দাউদপুরের ঘরে ঘরে এখন পরিযায়ী শ্রমিক। খাল সংস্কার না হ‌ওয়ার দায়ে শাহজাহান অনুগামী স্থানীয় তৃণমূল নেতা দেবব্রত ভুঁইয়া, সঞ্জীব শেখর রায়দের কাঠগড়ায় তুলেছেন বাসিন্দারা। অভিযোগ, কৃষিজমির খাল দখল করে বিক্রি করে দিচ্ছেন শাহজাহান অনুগামীরা।

খাল সংস্কার হলে স্থানীয় তৃণমূল নেতাদের রোজগারের পথ বন্ধ হয়ে যাবে। আর সেই কারণেই খালের সংস্কারের পথে বাঁধা হয়ে দাঁড়িয়েছেন দেবব্রত ভুঁইয়া,সঞ্জীব রায়রা। শুধু খাল নয়‌। নদীপাড়ের ম্যানগ্রোভ কেটে তাও বিক্রি করার অভিযোগ রয়েছে এই তৃণমূল নেতাদের বিরুদ্ধে। গ্রামবাসীদের দাবি, এসবের বিরুদ্ধে মুখ খুললেই শাহজাহান বাহিনীর কছে জোটে মারধর। স্থানীয় গ্রামবাসী বলেন, “দশ হাজার বিঘা জমি পতিত। এলাকায় কেউ থাকে না। কেউ কেরালায় থাকে, কেউ চেন্নাইয়ে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়ে জীবিকা নির্বাহ করছে। প্রশাসনকে কী জানাব ভয় লাগে। শেখ শাহজাহান ও তাঁর অনুগামীরা সব সময় হুমকি দিয়েছে আমাদের হয় গুলি করে মারব নয়ত বন্দুকের বাঁট দিয়ে মারব।”

এই খবরটিও পড়ুন

অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল নেতৃত্ব। সঞ্জীব শেখর রায় বলেছেন, “নদী মজে গেছে এই নিয়ে বিধায়ককেও জানিয়েছি। যেগুলো বলেছে সেগুলো ঠিক নয়।” অপরদিকে, এলাকার বিডিও অরুণ সামন্ত বলেছেন, অভিযোগ শুনেছেন। খতিয়ে দেখবেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *