'বিষ খাওয়ানো বন্ধ হলেই...', মানালির অনুরোধে কটাক্ষের বন্যা - Bengali News | Kar kache koi moner kotha serial lead gets trolled for best jodi nomination - 24 Ghanta Bangla News
Home

‘বিষ খাওয়ানো বন্ধ হলেই…’, মানালির অনুরোধে কটাক্ষের বন্যা – Bengali News | Kar kache koi moner kotha serial lead gets trolled for best jodi nomination

Spread the love

জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক কার কাছে কই মনের কথা শুরু থেকেই দর্শক মনে জায়গা করে নিয়েছে। একের পর এক পর্বে ধারাবাহিকের কেন্দ্রিয় চরিত্র মানালি দে-কে নিয়ে দর্শকদের উত্তেজনার পারদ থাকে তুঙ্গে। তিনি বিবাহিতা, প্রতিবাদী মেয়ে, তবে যাকে বিয়ে করেছেন, সে মোটেও মানালির গুরুত্ব বুঝল না, উল্টে বারবার স্ত্রীকে আঘাত করতে ব্যস্ত হয়ে পড়েছেন। পর্দায় এমনই মর্মে গল্প সাজানো। ধারাবাহিকের এই প্লটেই গল্পকে বুঁনেছেন লেখক। আর তাতেই মাঝে মধ্যে খেপে যায় দর্শকেরা। কেন মানালির চরিত্রকে এতটা পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে? কোন শ্বশুরবাড়ি এভাবে তাদের বাড়ির বউয়ের সঙ্গে এই যুগে দাঁড়িয়ে ব্যবহার করে? এমন নানা প্রশ্ন প্রথম থেকেই এই ধারাবাহিককে কেন্দ্র করে উঠতে দেখা যায়।

এবার ধারাবাহিকে হিরো হিরোইন অর্থাৎ শিমূল ও পরাগকে পাশাপাশি দেখে চমকে গেলেন দর্শকেরা। আসছে জি বাংলার সোনার সংসার। আর সেই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের জন্যই খুলে গেল পোল অর্থাৎভোট। যেখানে দর্শকদের প্রিয় ধারাবাহিকের জুটিরা সেরা জুটির মনোনয়ন পেয়ে সকলের কাছে ভোটের আর্জি নিয়ে হাজির। যেখানে জোড়ায় জোড়ায় তাঁরা সকলকে অনুরোধ করলেন তাঁদের ভোট দিতে।

আর সেই তালিকায় পরাগ ও শিমূলকে দেখে চমকে গেলেন সকলেই। পরাগ ও শিমূল জুটি বিভাগে ভোট চাইতেই রে-রে করে উঠল নেটপাড়ায়। কেউ লিখলেন, কী? জুটি? আবার কেউ বললেন, বিষ খাওয়ানো বন্ধ হলেই হবে। ঝড়ের গতিতে ভাইরাল সেই পোস্ট। যেখানে দুজনের মধ্যে তেমন কোনও মিল নেই, সেখানে দর্শকদের এক শ্রেণির প্রশ্ন, কীভাবে তারা সেরা জুটি হতে পারে, মিশূলকে ভাল বাসলেই সম্ভব।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *