Vastu Tips Health: ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন? বাস্তুদোষ কাটাতে আজই শুধরে ফেলুন এই ভুলগুলি - Bengali News | Vastu tips health people fall ill again and again due to these vastu mistakes - 24 Ghanta Bangla News
Home

Vastu Tips Health: ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন? বাস্তুদোষ কাটাতে আজই শুধরে ফেলুন এই ভুলগুলি – Bengali News | Vastu tips health people fall ill again and again due to these vastu mistakes

আপনি কি ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন নাকি সবসময় ক্লান্ত বোধ করছেন? যদি তাই হয়, তাহলে বুঝতে হবে ঘরেই রয়েছে সমস্যা। দায়ীহতেপারে বাস্তুদোষ। সাধারণত, বাস্তু সংক্রান্ত ভুলের কারণে স্বাস্থ্যের উপর প্রভাব পড়ে। ঘরে এমন কিছু জিনিস রয়েছে যার কারণে ঘরে নেতিবাচক শক্তিরপ্রবেশ ঘটছেবার বার। একইভাবে, বাস্তুশাস্ত্রও রয়েছে, যদি কিছু জিনিসের যত্ন না নেন, তাহলে নেতিবাচক শক্তি আপনার ঘরের চারপাশেই ঘুরপাক খেতে থাকবে। তার জেরে শারীরিক ও মানসিক অসুস্থতা ার ওচেপে বসতে পারে।

বেড দক্ষিণ দিকে রাখবেন না

দক্ষিণ দিককে যমরাজের দিক বলে মনে করা হয়। তাই দক্ষিণ দিকে মুখ করে পা রেখে ঘুমনো এড়িয়ে চলা উচিত। বাস্তু মতে দক্ষিণ দিকে মুখ করে ঘুমালে মাথা ও পায়ে ব্যথা হতে পারে। এছাড়াও, সর্বদা শরীরের অন্যান্য অংশে ব্যথা অনুভব করতে পারেন।

জানালা-দরজা বন্ধ রাখবেন না

খোলা দরজা ও জানলা দিয়ে তাজা ও ঠান্ডা বাতাস কার না ভালো লাগে। তবে শুধু বাইরের খোলা বাতাসই পাবেন এমন নয়, ঘরের বাতাসের শুদ্ধতা নিয়েও খেয়াল রাখতে হবে। বাতাস চলাচলের জন্য সব সময় দরজা-জানালা বন্ধ রাখা উচিত নয়। তাতে বাড়িতে নেতিবাচক শক্তি আসে। সকাল ও সন্ধ্যের সময় জানালা ও দরজা বন্ধ রাখেন তাহলে স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে।

প্রাকৃতিক আলো

বর্তমানে বাড়িতে এলইডি লাইট লাগানোর প্রবণতা অনেক বেড়েছে, তাতে দিনেও এই লাইটগুলি রাখতে পছন্দ করেন অনেকে।  কারণ হল ঘরে প্রাকৃতিক আলো প্রবেশের কোনও জায়গা নেই, যার কারণে সব সময় লাইট জ্বালিয়ে রাখতে হয়। কিন্তু এই লাইটগুলি যতই সুন্দর হোক না কেন, স্বাস্থ্যের জন্য একেবারেই ভাল নয়।

বাড়িতে গাছের অভাব

বর্তমানে বাড়িতে জায়গা খুব কম, তাই বাড়িতে গাছ লাগানো খুব কঠিন। আর তার জেরে বারে বারেই অসুস্থ হয়ে পড়ে পরিবারের সদস্যরা। অনেকে শখের জন্য বাড়ির অন্দরে গাছপালা রাখেন। বাড়িতে সবুজ থাকা স্বাস্থ্যের জন্য উপকারী। এমন কিছু গাছপালা আছেযা সহজেই বাড়িতে রাখতে পারেন। বায়ু পরিশোধক উদ্ভিদ রাখলে আরও ভাল হয়।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *