Sandeshkhali: কেষ্টর ‘প্রসাদ’ সন্দেশখালিতে, গুড় বাতাসা-নকুলদানা বিলি শিবুর গ্রেফতারিতে – Bengali News | Gur batasa nakuldana distribution in sandeshkhali after shibu hazra arrest celebration mood on
গুড়বাতাসা বিলি চলছে। Image Credit source: TV9 Bangla
ধৃত উত্তম সর্দারের জন্য নকুলদানা। আর শিবু হাজরার জন্য গুড় বাতাসা। সন্দেশখালি,বীরভূম একেবারে মিলেমিশে একাকার। শাহজাহানের শাগরেদরা ধরা পড়ায় রবিবার সিংপাড়ায় এভাবেই চলেছে উদযাপন। ‘মাস্টারমাইন্ড যেদিন ধরা পড়বে সেদিন বড় বড় রসগোল্লা খাওয়া হবে’, বাতাসা খেতে খেতে বলেন এক মহিলা। অন্যদিকে রবিবার সন্দেশখালির ত্রিমোহনী বাজারে জিলিপি বিলি করেন টোটো-ভ্যান চালকরা। বিকালে দু’ঘণ্টা বিনামূল্যে পরিষেবা দেওয়ার কথাও ঘোষণা করেন। ওদিকে কর্ণখালিতে আবার বিলি করা হয় লজেন্স।

এদিন সন্দেশখালিতে গিয়েছিলেন পার্থ ভৌমিক, সুজিত বসু। ন্য়াজাটে দীর্ঘক্ষণ দলীয় কর্মীদের সঙ্গে আলোচনা করেন। এখানে যে শিবু-উত্তমরা ‘খেলা’ দেখিয়েছে, তা কার্যত মেনেই নিলেন শাসকদলের নেতারা। রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, “প্রচুর গরিব মানুষ আমাদেরই দলের একজনের দ্বারা প্রতারিত হয়েছেন। আমরা যারা দল করি আমাদের দায়িত্ব ৫ টাকা, ৭ টাকা, ১০ টাকা বিধানসভাওয়াড়ি চাঁদা তুলে পাশে দাঁড়ানো।”