Ravichandran Ashwin: রাজকোট টেস্টে ভারতকে জেতাতে আবার টিমে ফিরছেন অশ্বিন, জানালেন সতীর্থ – Bengali News | Ravichandran Ashwin might make a return in Rajkot Test, hints Kuldeep Yadav before India vs England 3rd Test Day 4
রাজকোট টেস্টের মাঝে আবার টিমে ফিরছেন অশ্বিন, জানালেন তাঁর সতীর্থ।Image Credit source: X
কলকাতা: ভারতীয় দল তাঁর দ্বিতীয় পরিবার। যে কারণে টিমের প্রয়োজনে তড়িঘড়ি আবার রাজকোটে ফিরছেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। রবি-সকালে রাজকোট টেস্টের চতুর্থ দিনের খেলা শুরুর আগে এমনটাই জানিয়েছেন ভারতের চায়নাম্যান বোলার কুলদীপ যাদব। ছেলে হিসেবে নিজের দায়িত্ব পালন করতে রাজকোট টেস্টের মাঝপথে বাড়ি ফিরেছিলেন রবিচন্দ্রন অশ্বিন। এ বার দলের প্রয়োজনে আবার রাজকোটে ফিরছেন। তাঁর মা অসুস্থ হওয়ার কারণে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষ হওয়ার পর এই ম্যাচ থেকে সরে দাঁড়িয়েছিলেন অশ্বিন। বোর্ড জানিয়ে দিয়েছিল, পারিবারিক এমার্জেন্সির কারণে রাজকোট টেস্টের মাঝপথে বাড়ি ফিরতে হয়েছে অশ্বিনকে। আপাতত রবি-সকালে ভারতীয় টিমে এল সুখবর।
বিস্তারিত আসছে…