CM Mamata Banerjee: ‘কেউ কেউ তিলকে তাল করছেন’, কেষ্ট গড় থেকে ফের সন্দেশখালি নিয়ে মুখ খুললেন মমতা – Bengali News | Chief Minister Mamata Banerjee opened up about Sandeshkhali again from Birbhum
সিউড়ি: হাতে আর মাত্র ক’টা দিন। সলতে পাকানোর কাজও প্রায় শেষ করে ফেলেছে সব রাজনৈতিক দলই। শেষ মুহূর্তের প্রচারে জোরকদমে ঝাঁপিয়েছে সব রাজনৈতিক দলই। মার্চের দ্বিতীয় সপ্তাহে ঘোষণা হতে পারে ভোটের দিনক্ষণ। এই জল্পনা শোনা যাচ্ছেই। এরইমধ্যে সিউড়িতে প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেখানেই সন্দেশখালি কাণ্ড নিয়ে ফের মুখ খুলতে দেখা গেল তাঁকে।
- সাফ বললেন, সন্দেশখালিতে কেউ কেউ তিলকে তাল করছেন। কোনও মহিলা এখনও এফআইআর করেননি। আইন আইনের পথে চলুক। বিচারের আগে অনেকে অনেক কথা বলছে। আমি পুলিশকে বলেছি স্বতঃপ্রণোদিত মামলা করতে।
- ফের একশোদিনের টাকা বন্ধের অভিযোগে কেন্দ্রকে দুষলেন মমতা। বলেন, যখন কেউ বলে বাংলায় কাজ হয়েছে কোথায়? আমি তখন বলি দেখতে পাও না ৩৪ বছর সিপিএম ছিল কী করেছে! বিজেপি ১৮টা সাংসদ নিয়ে গিয়েছে। কী করেছে? ১০০ দিনের কাজের টাকা বন্ধ করে দিয়েছে।