গোলাপ হাতে কাঞ্চনের প্রপোজ! ‘হ্যাঁ’ বলতেই বিয়ে সারলেন ওঁরা – Bengali News | Kanchan mallick and sreemoyee chattoraj officially got married on v day
সকাল থেকেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল আগামী ৬ মার্চ বিয়ে করছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। তবে রাত বাড়তেই আরও এক বড় খবর। ৬ মার্চ আনুষ্ঠানিক ভাবে বিয়ে করছেন ওঁরা, এ খবর সত্যি ঠিকই। তবে প্রেমদিবসের দিনেই হয়ে গিয়েছে আইনি বিয়ে। কাউকে না জানিয়ে পরিবারের লোকেদের নিয়ে বিয়েটা সেরে ফেলেছেন ওঁরা। পরিবারের সম্মতিতেই বিয়ে সেরেছেন দু’জনে। সারা বাড়ি সাজিয়ে, হাঁটু গেড়ে শ্রীময়ীকে ফিল্মি কায়দায় প্রপোজ করেছিলেন কাঞ্চনই। শ্রীময়ীও আর না করেননি। অবশেষে এক হয়েছে চার হাত। তবে আনুষ্ঠানিক বিয়ের এখনও বেশ কিছু দিন দেরি।