কবে মা হচ্ছেন কৌশানি? বিয়ের আগেই অভিনেত্রী দিলেন উত্তর - Bengali News | Kaushani mukherjee answer in her pregnancy planning know all details - 24 Ghanta Bangla News
Home

কবে মা হচ্ছেন কৌশানি? বিয়ের আগেই অভিনেত্রী দিলেন উত্তর – Bengali News | Kaushani mukherjee answer in her pregnancy planning know all details

Spread the love

কৌশানী মুখোপাধ্যায়, টলিপাড়ার অন্যতম সেলেব সম্প্রতি গিয়েছিলেন বাংলাদেশে। আর সেখান থেকেই এক ভিডিয়ো এবার এলো প্রকাশ্যে। যা দেখে রীতিমত মজা পাচ্ছেন তাঁর ভক্তরা। কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত দীর্ঘদিন সম্পর্কে রয়েছেন। একে অন্যের সঙ্গে কবে ঘর বাঁধছেন, সেই প্রশ্নের মুখোমুখি একাধিকবার হতে হয়েছে তাঁকে। যদিও সম্পর্কে থাকলে, সেলেবদের এই প্রশ্নের মুখোমুখি পড়তেই হয়। আর বিয়ে হলে, কবে সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, সেই প্রশ্নও বর্তমান। তবে এবার তো অন্য ছবি দেখা গেল কৌশানীর ক্ষেত্রে। বাংলাদেশের সংবাদিক বন্ধুরা এবার সরাসরি তাঁকে প্রশ্ন করে বসলসেন, তাঁরা কবে মামা হচ্ছেন, অর্থাৎ কৌশানী মুখোপাধ্যায় কবে মা হতে চলেছেন?

প্রশ্ন শুনে একপ্রকার চমকে গেলেন তিনি। অভিনেত্রী উত্তরে বললেন, কলকাতায় সম্পর্ক আর বিয়ে নিয়ে তাঁকে প্রশ্নের মুখোমুখি হতে হয়। তবে এবার তো আরও এগিয়ে গেল বিষয়টা, বিয়ের আগেই সন্তান নেওয়ার প্রশ্ন। মুখে হাসি নিয়ে উত্তর দিলেও তিনি যে বেজায় অবাক হয়েছেন এই প্রশ্নে, তা স্পষ্ট বোঝাই যায়।

প্রসঙ্গত, অভিনেত্রী কৌশানী মুখোপাধ্যায় ও বনি সেনগুপ্ত, একে অন্যের সঙ্গে দীর্ঘ দিন ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি। সুযোগ পেলেই খানিকটা সময় হাতে নিয়ে একে অন্যের সঙ্গে বেরিয়ে পড়েন বেড়াতে। সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয় তাঁরা। ফলে সেই সকল ছবি এবারও করলেন শেয়ার। মাঝে মধ্যে বনির রাজনৈতিক মহলে পা রার পর ইডির দফতর থেকে ডাক পাওয়ার কারণে বিভিন্ন কটাক্ষও ধেয়ে আসে, তবে কৌশানী কটাক্ষকে কোনওদিনই গুরুত্ব দেন না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *