Maldah: মালদহের আইনশৃঙ্খলা নিয়ে এবার তৃণমূল নেতাও মুখ খুললেন... - Bengali News | Poor condition of administration in malda said bjp leaders tmc react - 24 Ghanta Bangla News
Home

Maldah: মালদহের আইনশৃঙ্খলা নিয়ে এবার তৃণমূল নেতাও মুখ খুললেন… – Bengali News | Poor condition of administration in malda said bjp leaders tmc react

Spread the love

মালদহ জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকার।Image Credit source: TV9 Bangla

মালদহ: একইদিনে জোড়া খুনের ঘটনা মালদহে। জেলাবাসীর অভিযোগ, ক্রমেই অপরাধীদের অবাধ বিচরণক্ষেত্র হয়ে উঠছে এই জেলা। যা ঘিরে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ। মালদহের পরিস্থিতি যে খারাপ তা মেনে নিয়েছেন মালদহ জেলা তৃণমূলের সহসভাপতি দুলাল সরকারও। তাঁর বক্তব্য, এখনও পুলিশ সক্রিয় না হলে আগামিদিনে ভয়াবহ পরিস্থিতি হবে মালদহের।

দুলাল সরকার বলেন, “গত কয়েক মাস ধরে একটার পর একটা ঘটনা ঘটছে। এই মুহূর্তে মানুষ খুব আতঙ্কিত। এটা বন্ধ না হলে মালদহের একটা বদনাম। মানুষ আর বাড়ি থেকে বেরোতে চাইবেন না। আমার কাছে খবর আছে অনেক বাচ্চাকে স্কুলে পাঠাচ্ছেন না অভিভাবকরা। এ জেলা বিহার, ঝাড়খণ্ডের সীমানা। বাংলাদেশের সীমান্ত এই জেলা। বিভিন্ন এলাকা থেকে বহু মানুষ আসেন। যেহেতু নতুন নতুন পুলিশ পোস্টিং হচ্ছে, অনেকে পুরোপুরি চার্জ নিয়েও উঠতে পারেননি। আমার মনে হয় তারা এটা দেখবে। পুলিশ প্রশাসন যদি একটু সক্রিয় হয়, তাহলেই এসব থামবে। না হলে এই আতঙ্ক কাটবে না।”

সামনেই লোকসভা ভোট। তার আগে জেলার বিভিন্ন জায়গায় একের পর এক নৃশংস হিংসার অভিযোগ উঠছে। শাসকনেতা নিজেও মানছেন তা। শনিবারই পাতালচণ্ডী এলাকায় আমবাগান থেকে উদ্ধার হয় এক ব্যক্তির রক্তাক্ত দেহ। ইংরেজবাজার থানার কুলিপাড়াতেও কুপিয়ে খুনের অভিযোগ ওঠে। মালদহের পরিস্থিতি নিয়ে বিজেপি প্রধানমন্ত্রীকে চিঠি দিতে চলেছে। তাদের বক্তব্য, কোথাও কোনও আইন নেই। রাজ্য পুলিশের উপরও আস্থা রাখা যাচ্ছে না। বিজেপির মহিলা সদস্যরা প্রধানমন্ত্রীকে চিঠি দিয়ে বিষয়টি জানাতে চলেছেন।

শনিবার ইংরেজবাজারে জোড়াখুনের ঘটনাই শুধু নয়। গত ১৫ ফেব্রুয়ারি এক যুবতীর ক্ষত বিক্ষত বিবস্ত্র দেহ উদ্ধার হয় মোথাবাড়ি এলাকায়। তার আগে ৩১ জানুয়ারি ইংরেজবাজারে নাবালিকার মাথা ও ধর আলাদা আলাদাভাবে উদ্ধার করে পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *