Awas Yojana: ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পেতে পারেন মহিলারা, এই কেন্দ্রীয় যোজনা সম্পর্কে জানুন – Bengali News | Awas Yojana: women can get 2.67 lakh subsidy in home lone in this scheme
নয়া দিল্লি: প্রধানমন্ত্রী আবাস যোজনার মেয়াদ বাড়ানো হয়েছে ২০২৪ সালের ডিসেম্বর পর্যন্ত। মূলত নিম্ন ও মধ্যম মানের আয় করেন, এমন মানুষদের স্থায়ী বাড়ি দেওয়ার জন্য় এই প্রকল্প। মোট তিনটি বিভাগে এই সুবিধা পাওয়া যায়। একটি হল, EWS এবং LIG, দ্বিতীয়টি হল MIG-1 এবং তৃতীয়টি MIG-2। EWS হল অর্থনৈতিকভাবে দুর্বল বিভাগ, MIG-1 হল নিম্ন আয় করেন, এমন নাগরিক ও MIG-2-তে থাকবেন মধ্যম মানের আয় করেন এমন মানুষেরা। এ ক্ষেত্রে ভর্তুকি পাওয়ার একমাত্র শর্ত হল বাড়ির মালিক হতে হবে একজন মহিলাকে।
প্রথম বিভাগ EWS/LIG
এ ক্ষেত্রে পরিবারের আয় ৬ লক্ষ টাকা বা তার কম হতে হবে। EWS-এর ক্ষেত্রে বাড়ির কার্পেট এরিয়া ৩০ বর্গ মিটার এবং LIG-এর ক্ষেত্রে ৬০ বর্গ মিটার হতে হবে। ভর্তুকি পাওয়ার প্রধান শর্ত হল, সম্পত্তি থাকতে হবে মহিলার নামে। এ ক্ষেত্রে সর্বোচ্চ ৬ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। পরিবারের সদস্যের নামে আগে আর কোনও বাড়ি থাকলে চলবে না। সর্বোচ্চ ২.৬৭ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি দেওয়া হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে টাকা।
দ্বিতীয় বিভাগ (MIG-1)
পরিবারের আয় ৬ লক্ষ টাকার বেশি এবং ১২ লক্ষ টাকার কম হওয়া উচিত। এ ক্ষেত্রে শুধুমাত্র মহিলাকেই বাড়ির মালিক হতে হবে, এমন কোনও শর্ত নেই। এ ক্ষেত্রে ৯ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। এতে সর্বোচ্চ ভর্তুকির পরিমাণ হয় ২.৩৫ লক্ষ টাকা। এখানে কার্পেট এলাকা হতে হবে ১৬০ বর্গ মিটার পর্যন্ত।
তৃতীয় বিভাগ (MIG-2)
আয় ১২.০১ লক্ষ থেকে ১৮ লক্ষ টাকার মধ্যে যাঁদের আয়, তাঁরা এই বিভাগে পড়বেন। মহিলার মালিক হওয়া এ ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। কার্পেট এরিয়া হতে পারে ২০০ বর্গ মিটার পর্যন্ত। এ ক্ষেত্রে ১২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যায়। সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয় ২.৩০ লক্ষ টাকা।