প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, শাশুড়িমাকে হারালেন যিশু সেনগুপ্ত - Bengali News | Veteran actress anjana bhoumik passes away - 24 Ghanta Bangla News
Home

প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক, শাশুড়িমাকে হারালেন যিশু সেনগুপ্ত – Bengali News | Veteran actress anjana bhoumik passes away

৭৯ বছর বয়সে প্রয়াত হলেন বর্ষীয়ান অভিনেত্রী অঞ্জনা ভৌমিক। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। শুক্রবার (১৬.০২.২০২৪) রাতে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় অঞ্জনাকে। শনিবার সকালে সেই হাসপাতালেই শেষ নিশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হওয়ায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। শেষরক্ষা আর হল না।

বাংলা সিনেমার সূবর্ণ যুগের এক অন্যতম প্রতিনিধি ছিলেন অঞ্জনা। একাধিক মনে রাখার মতো ছবিতে কাজ করেছেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘থানা থেকে আসছি’, ‘নায়িকা সংবাদ’-এর মতো ছবিতে দুর্দান্ত পারফর্ম করে নিজের সাক্ষর রেখেছেন অঞ্জনা। উত্তমকুমারের এই নায়িকাকে সহজেই ভালবেসে ফেলেন দর্শক।

এই খবরটিও পড়ুন

(বিস্তারিত আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *