ঐশ্বর্যা-অভিষেক একসঙ্গে! মানতেই পারলেন না শ্বেতা? – Bengali News | Shweta Bachchan Makes A Miffed Face After Watching Aishwarya Rai Abhishek Together, Netizens React
করলেন এই কাজ…
ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চনের সম্পর্ক নিয়ে এই মুহূর্তে চলছে আলোচনা। শোনা যাচ্ছে তাঁদের মধ্যে বৈবাহিক সম্পর্ক নাকি এসে পৌঁছেছে তলানিতে! এরই মধ্যে এক ভাইরাল ভিডিয়ো ঘিরে হচ্ছে আলোচনা। অভিষেক ও ঐশ্বর্যাকে একসঙ্গে দেখে এ কী প্রতিক্রিয়া শ্বেতা বচ্চনের! আনারকালি চুড়িদার পরে স্বামীর সঙ্গে এক ইভেন্টে গিয়েছিলেন ঐশ্বর্যা। ওই একই ইভেন্টে হাজির ছিলেন শ্বেতাও। তিনি গিয়েছিলেন বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে।
ভিডিয়ো দেখে নেটিজেনদের একটা বড় অংশের দাবি, পাল্টে যায় শ্বেতার মুখ। তিনি যেন খুব বিরক্ত, এমনকি এক সময় মুখ ভ্যাংচাতেও দেখা যায় তাঁকে। শুধু কি তাই? অভিষেক ও ঐশ্বর্যা যখন ছবি তুলতে যান, তখন ফ্রেম থেকেও চলে যেতে দেখা যায় তাঁকে! কিন্তু কেন? এই প্রশ্নই এখন ভাবাচ্ছে ওঁদের ভক্তদের। একজন লিখেছেন, “শ্বেতার করিনার ননদ সাবা আলি খানের থেকে কিছু শেখা উচিৎ। মনে ভর্তি হিংসে। লজ্জা লাগা দরকার।” কেউ কেউ আবার দুষেছেন জয়া বচ্চনকে। রটেছে তাঁর জন্যই বচ্চন পরিবারে অশান্তি। তাঁরই নাকি একেবারেই পছন্দ নয় ঐশ্বর্যাকে। সেই কারণে নাকি, এই মুহূর্তে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে থাকছেন তিনি। যদিও অভিষেক বা ঐশ্বর্যা এখনও পর্যন্ত মুখ খোলেননি। আগামী দিনে কী হয় এখন সেটাই দেখার।
