Sandeshkhali: রাস্তায় বসে পড়ল সেন্ট্রাল টিম, পুলিশের সঙ্গে ব্যাপক বচসা! সন্দেশখালির মাটি আজও তপ্ত - Bengali News | Sandeshkhali The central team sat down on the street, and there was a lot of friction with the police! Sandeshkhali soil is still hot - 24 Ghanta Bangla News
Home

Sandeshkhali: রাস্তায় বসে পড়ল সেন্ট্রাল টিম, পুলিশের সঙ্গে ব্যাপক বচসা! সন্দেশখালির মাটি আজও তপ্ত – Bengali News | Sandeshkhali The central team sat down on the street, and there was a lot of friction with the police! Sandeshkhali soil is still hot

Spread the love

সন্দেশখালি: আবারও আজ তপ্ত সন্দেশখালি। বৃহস্পতিবার রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সন্দেশখালি গিয়েছিলেন। যাওয়ার পথে একাধিকবার পুলিশি বাধার মুখে পড়েন শুভেন্দু অধিকারী, বিধায়ক তাপসী মণ্ডল, চন্দনা বাউড়ি, শঙ্কর ঘোষরা। সরবেড়িয়া পর্যন্ত পৌঁছতে পারেন শুভেন্দু। কিন্তু সেখান থেকে আর এগোতে পারেননি। পুলিশের সঙ্গে তর্ক হয়, তারপর সেখানেই ধরনা অবস্থানে বসে পড়েন শুভেন্দু। শুক্রবার বিজেপির সর্ব ভারতীয় সভাপতি জে পি নাড্ডার নির্দেশে তৈরি টিম রওনা দেয় সন্দেশখালিতে। পুলিশি বাধার মুখে পড়ে রামপুরেই রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছেন সেন্ট্রাল হাইপাওয়ার কমিটি।

KEY HIGHLIGHTS

  1. পুলিশি বাধার  মুখে পড়ে রামপুরের নস্করপাড়ায় রাস্তায় বসে পড়ল সেন্ট্রাল হাই পাওয়ার কমিটি। রাস্তায় বসে ধরনা অবস্থান চালিয়ে যাচ্ছেন।
  2. পুলিশের বক্তব্য এই এলাকায় বেশ কিছু জায়গায় ১৪৪ জারি করা হয়েছে। এই দল গ্রামে ঢুকলে গ্রামে মানুষের জমায়েত হবে। আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হতে পারে।
  3. এই খবরটিও পড়ুন

  4. সেন্ট্রাল টিমের বক্তব্য, যদি ১৪৪ ধারা জারিই থাকে, তাহলে চার জনকে যেতে দিন। কিন্তু পুলিশ সেই বক্তব্যও মানতে নারাজ। আর তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা চলতে থাকে।
  5. বিধায়ক অগ্নিমিত্রা পাল বলেন, “তৃণমূলের মন্ত্রীরা যেতে পারবেন। কিন্তু কেন্দ্রের মন্ত্রীরা যেতে পারবেন না! এটা হচ্ছে বাংলা। গায়ের জোরে আটকানো হচ্ছে।”
  6. কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, “পুলিশের যে ভূমিকা দেখছি, এই ভূমিকা যদি শেখ শাহজাহানের গ্রেফতারির ক্ষেত্রেও দেখাত ভাল হত। তাহলে এই সময় আসত না।”
  7. ন্যাজাটে বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, “মমতার রাজ্যে এই ধরনের দুঃখজনক ঘটনা ঘটেছে, সেটা চাপা দেওয়ার চেষ্টা করছেন। এখন যদি কিছু নাই হয়ে থাকে, তাহলে যেতে হচ্ছে না কেন?”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *