Ranji Trophy 2024: মুকেশ-সুরজে শেষ বিহার, মনোজ শো দেখতে চাইছে ইডেন - Bengali News | Bengal's Mukesh Kumar and Suraj Sindhu Jaiswal shines and Bihar all out at 95 in Ranji Trophy match in Eden Gardens - 24 Ghanta Bangla News
Home

Ranji Trophy 2024: মুকেশ-সুরজে শেষ বিহার, মনোজ শো দেখতে চাইছে ইডেন – Bengali News | Bengal’s Mukesh Kumar and Suraj Sindhu Jaiswal shines and Bihar all out at 95 in Ranji Trophy match in Eden Gardens

মুকেশ-সুরজে শেষ বিহার, মনোজ শো দেখতে চাইছে ইডেন

কলকাতা: জোড়া হারের ধাক্কা সামলে এ বার রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2024) ঘরের মাঠে বিহারের বিরুদ্ধে নেমেছে বাংলা। ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত বেছে নেন বাংলার (Bengal) অধিনায়ক মনোজ তিওয়ারি। বিদায়ী ম্যাচে দলকে জেতাতে চান মনোজ। কাগজে কলমে অনেকটা পিছিয়ে থাকা বিহারের বিরুদ্ধে বাংলার বোলারদের যে দাপট দেখা যাবে তেমনটা আশা করা হচ্ছিল। ম্যাচেও হল তাই। বাংলার গ্রুপ পর্বের শেষ ম্যাচের জন্য ভারতীয় সিনিয়র টিম থেকে মুকেশ কুমারকে (Mukesh Kumar) রিলিজ় করা হয়েছিল। সেই মুকেশ এবং সুরজ সিন্ধু জয়সওয়ালদের দাপটে বিহারের ব্যাটাররা নাকানিচোবানি খেলেন।

বাংলার একাদশে আজ এসেছেন মহম্মদ কাইফ, মুকেশ কুমার এবং শাকির হাবিব গান্ধী। শুক্র সকালে দ্বিতীয় ওভারে বিহারের ওপেনিং জুটি ভাঙেন এ বারের রঞ্জিতে বাংলার হয়ে ডেবিউ করা সুরজ সিন্ধু জয়সওয়াল। মাত্র ১ রানে তিনি ফেরান পীযুষ কুমার সিংকে। এরপর দ্বিতীয় উইকেটে ঋষভ ও মনোহর জুটিতে তোলেন ১৪ রান। এই জুটিকে জমতে দেননি মহম্মদ সামির ভাই মহম্মদ কাইফ। মনোহর (৮) এর উইকেট তুলে নেন কাইফ। এরপর বিহারের উইকেটকিপার ব্যাটার বিপিন সৌরভকে ফেরান পেসার মুকেশ কুমার। তারপর ঋষভ ও গনির উইকেটও ঝুলিতে ভরেন মুকেশ। ইডেনে বাংলা-বিহারের প্রথম দিনের খেলায় লাঞ্চ বিরতি অবধি ৫ উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিলেন প্রতাপরা।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *