Manik Bhattacharya: সুপ্রিম কোর্টে জামিন মানিক ভট্টাচার্যের ছেলের – Bengali News | Recruitment scam case Manik Bhattacharya’s Son Shoubhik Bhattacharya get bail from supreme court
জামিন পেলেন মানিক-পুত্র শৌভিক ভট্টাচার্য। Image Credit source: TV9 Bangla
নয়া দিল্লি: সুপ্রিম কোর্ট থেকে জামিন পেলেন মানিক ভট্টাচার্যের ছেলে শৌভিক ভট্টাচার্য। এর আগে স্পেশাল কোর্ট এবং হাইকোর্টে জামিনের আবেদন করেছিলেন শৌভিক। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে যায়। নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘদিন জেলে ছিলেন মানিক ভট্টাচার্যের ছেলে। শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, আদালতের তরফে সমনের কোনও নির্দেশ ছাড়াই শৌভিক ভট্টাচার্যকে সমন পাঠানো হয়েছিল। তিনি নিজে থেকে আত্মসমর্পণ করেছিলেন। এর জন্য আগের শুনানিতেই আইনজীবীর ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করে শীর্ষ আদালত। শুক্রবার বিচারপতি বেলা এম ত্রিবেদির এজলাসে এই মামলার শুনানি হয়। সেখানেই জামিন পান মানিক-পুত্র।
সবিস্তারে আসছে…