Aadhar Card: আধার কার্ড 'ডিঅ্যাক্টিভেট', বাড়ি বাড়ি আসতে শুরু করেছে চিঠি - Bengali News | Aadhar card Aadhaar card 'deactivate', letters have started coming door to door in Burdwan's Jamalpur - 24 Ghanta Bangla News
Home

Aadhar Card: আধার কার্ড ‘ডিঅ্যাক্টিভেট’, বাড়ি বাড়ি আসতে শুরু করেছে চিঠি – Bengali News | Aadhar card Aadhaar card ‘deactivate’, letters have started coming door to door in Burdwan’s Jamalpur

আধার কার্ড ডিঅ্যাক্টিভেটImage Credit source: TV9 Bangla

বর্ধমান:  আধার কার্ড ডিঅ্যাক্টিভেশনের নোটিসে আতঙ্ক পূর্ব বর্ধমানের জামালপুরে।
আধার কার্ড নিষ্ক্রিয় করা হয়েছে জানিয়ে গত কয়েকদিন ধরে ডাকযোগে এমন চিঠি পেয়েছেন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের বহু বাসিন্দা। জামালপুর ব্লকের জৌগ্রাম, আবুজহাটি এলাকায় প্রায় ৬০ জনের কাছে ডাকযোগে ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) এর রাঁচির আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ । গত কয়েকদিন ধরে এই ব্লকের আবুজহাটি-১ গ্রাম পঞ্চায়েতের জুটিহাটি গ্রামের প্রায় ৫০ জন এমন চিঠি পেয়েছেন। জৌগ্রামের অনেকের কাছেও এই চিঠি এসেছে বলে জানা যাচ্ছে।

গ্রামবাসীরা জানাচ্ছেন, কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়েছে তা তারা বুঝতে পারছেন না। এমনকি তাঁদের মধ্যে অনেকের রেশন বন্ধ হয়ে গিয়েছে বলেও জানান তাঁরা। পূর্ব বর্ধমানের জামালপুর থানার জৌগ্রাম, আঝাপুর, আবুজহাটির প্রায় ৮০টি পরিবারের কাছে এদিনই আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করার চিঠি পৌঁছনোয় তাঁরা আতঙ্কের মধ্যে রয়েছেন।

এই খবরটিও পড়ুন

ডাক মারফত যে চিঠি ওই পরিবারগুলো হাতে পেয়েছে, তাতে পরিবারের সদস্যদের আধার কার্ডের নম্বর উল্লেখ করে জানানো হয়েছে, ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া’ বা ‘ইউআইডিএআই’ ওই কার্ডগুলি নিষ্ক্রিয় করে দিয়েছে। পুনরায় আধার কার্ড আবার চালু করতে হলে নিকটবর্তী ইউআইডিএআই অফিসে গিয়ে তাঁদের যোগাযোগ করতে বলা হয়েছে। এমন চিঠি হাতে পেয়ে আতঙ্কিত ওইসব গ্রামের বাসিন্দারা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *