বালু বিদায় - 24 Ghanta Bangla News
Home

বালু বিদায়

Spread the love

বালু বিদায়

কলকাতা: গ্রেফতার হওয়ার প্রায় সাড়ে তিন মাস পর অবশেষে মন্ত্রিসভা থেকে বাদ পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজ্যের বনমন্ত্রী ছিলেন তিনি। এছাড়া পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন বিভাগের দায়িত্বও ছিল তাঁর কাঁধে। শুক্রবার তাঁকে অফিসিয়ালি মন্ত্রিসভা থেকে বরখাস্ত করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

রাজভবন সূত্রে খবর, সংবিধানের ১৬৬ (৩) অনুচ্ছেদ মেনেই রাজ্যপাল ড. সি ভি আনন্দ বোস এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে বন দফতর এবং পাবলিক এন্টারপ্রাইজ এবং শিল্প পুনর্গঠন দফতরের মন্ত্রিত্ব পদ থেকে অব্যাহতি দিয়েছেন। একইসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরামর্শের ভিত্তিতে পার্থ ভৌমিক এবং বীরবাহা হাঁসদাকে জ্যোতিপ্রিয় মল্লিকের দফতরগুলি পুনঃবন্টন করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *