'ফ্রিজ' করা হল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ২১০ কোটি টাকা উদ্ধারে নামল আয়কর বিভাগ - Bengali News | Ajay maken claims congress bank accounts frozen by income tax dept - 24 Ghanta Bangla News
Home

‘ফ্রিজ’ করা হল কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ২১০ কোটি টাকা উদ্ধারে নামল আয়কর বিভাগ – Bengali News | Ajay maken claims congress bank accounts frozen by income tax dept

Spread the love

নয়া দিল্লি: কয়েক সপ্তাহের মধ্যেই লোকসভা নির্বাচনের সূচি ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে। ঠিক তার আগে, শুক্রবার (১৬ ফেব্রুয়ারি), তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ‘ফ্রিজ’ করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করল কংগ্রেস। দলের মুখপাত্র অজয় মাকেন জানিয়েছেন, এমনকি তাদের যুব শাখা, যুব কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে আয়কর বিভাগ। জাতীয় কংগ্রেসের বিরুদ্ধে ২১০ কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ এনে আয়কর বিভাগ এই পদক্ষেপ করেছে বলে জানা গিয়েছে। অজয় মাকেন এই পদক্ষেপকে ‘গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর ভয়ঙ্কর আঘাত’ বলেছেন। তাঁর অভিযোগ, এই পদক্ষেপ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং দলের নির্বাচনী প্রস্তুতিকে ব্যাহত করার জন্যই করা হয়েছে। প্রসঙ্গত, একদিন আগেই এক ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করেছে সুপ্রিম কোর্ট। ঠিক তার পরদিনই এই অভিযোগ করল জাতীয় কংগ্রেস।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *