Sarfaraz Khan: সরফরাজের স্বপ্নপূরণ, চোখের জল আটকাতে পারলেন না বাবা – Bengali News | Sarfaraz Khan’s father got emotional after his son got Test Debut cap during India vs England 3rd Test
সরফরাজের স্বপ্নপূরণ, চোখের জল আটকাতে পারলেন না বাবাImage Credit source: X
কলকাতা: কতটা পথ পেরোলে সাফল্য ধরা দেয়… কতটা পরিশ্রম করলে সাফল্য ছোঁয়া যায়… তা বেশ ভালোই জানেন মুম্বইয়ের ছেলে সরফরাজ খান (Sarfaraz Khan)। বছরের পর বছর রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করেও জাতীয় দলের দরজা খুলছিল না সরফরাজ খানের। ২০২৪ সালে অবশ্য তাঁর সেই স্বপ্নপূরণ হয়েছে। জাতীয় দলে ডাক পেয়েছেন। এ বার রাজকোটে তাঁর টেস্ট অভিষেকও হল। ছেলেকে জাতীয় দলের জার্সিতে দেখবেন বলে স্বপ্ন দেখতেন নওসাদ খানও। যিনি সরফরাজের প্রথম কোচ। বৃহস্পতিবার যখন ভারতীয় কিংবদন্তি অনিল কুম্বলে সরফরাজের মাথায় টেস্ট ডেবিউ ক্যাপ তুলে দিলেন, মাঠেই ছিলেন তাঁর বাবা নওসাদ ও স্ত্রী। দু’জনই সেই সময় কাঁদতে থাকেন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।
বিস্তারিত আসছে…