Sarfaraz Half-Century: ইংল্যান্ড বোলারদের উপর 'জ্বালা' মেটালেন! বিধ্বংসী হাফসেঞ্চুরি সরফরাজের - Bengali News | Sarfaraz Khan hits half century on debut IND vs ENG 3rd Test Niranjan Shah Stadium Rajkot - 24 Ghanta Bangla News
Home

Sarfaraz Half-Century: ইংল্যান্ড বোলারদের উপর ‘জ্বালা’ মেটালেন! বিধ্বংসী হাফসেঞ্চুরি সরফরাজের – Bengali News | Sarfaraz Khan hits half century on debut IND vs ENG 3rd Test Niranjan Shah Stadium Rajkot

Spread the love

এত দিনের জমে থাকা অভিমান। জ্বালা। সব যেন মেটালেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক ভালো পারফরম্যান্স করেও সুযোগ মিলছিল না। কখনও চেহারা এবং ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছে, আবার কখনও তাঁর আচরণ। সরফরাজ নিজের মতো ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে গিয়েছেন। অবশেষে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট স্কোয়াডে ডাক পান। এরপরও লড়াইটা সহজ ছিল না। স্কোয়াডে এলেই টেস্ট খেলতে নামিয়ে দেওয়া হবেই, এই গ্যারান্টি নেই। স্কোয়াডে একাধিক চোট তাঁর সামনে দরজা খুলে দেয়। তারপরই কার্যত মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেলেন সরফরাজ খান। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।

রাজকোটে টেস্ট অভিষেক রাজকীয় ভাবেই করলেন সরফরাজ খান। ক্যাপ্টেন রোহিত শর্মা অনবদ্য সেঞ্চুরির পর আউট হন। এরপরই ছ’নম্বরে ব্যাটিংয়ে প্রবেশ সরফরাজ খানের। উল্টোদিকে অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। যিনি গত কয়েক বছর টেস্টে ব্যাট হাতে অনবদ্য পারফর্ম করেছেন। সাধারণ উল্টোদিকে নতুন ব্যাটার এলে সেট ব্যাটারও সতর্ক হয়ে যান। জাডেজাকে তেমন করতেই হল না। সৌজন্যে সরফরাজের আত্মবিশ্বাসী ব্যাটিং। কে বলবে, কেরিয়ারের প্রথম টেস্ট ইনিংস তাঁর!

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *