Mimi Chakraborty: 'কাজ থেকে অব্যাহতি চাই', মমতাকে বললেন মিমি - Bengali News | Mimi Chakraborty wants to leave politics, told Mamata Banerjee is her letter - 24 Ghanta Bangla News
Home

Mimi Chakraborty: ‘কাজ থেকে অব্যাহতি চাই’, মমতাকে বললেন মিমি – Bengali News | Mimi Chakraborty wants to leave politics, told Mamata Banerjee is her letter

Spread the love

মিমি চক্রবর্তী (ফাইল ছবি)Image Credit source: Facebook

কলকাতা: ২০১৯ সালে তৃণমূলের প্রার্থী তালিকায় অন্যতম তারকা চমক ছিলেন মিমি চক্রবর্তী। বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে হারিয়ে সাংসদ হয়েছিলেন অভিনেত্রী। তারপর পাঁচ বছর কেটে গিয়েছে। আরও একবার লোকসভা নির্বাচন আসন্ন। তার আগে প্রশ্ন উঠছে, এবারও টিকিট পাবেন তারকারা? এরই মধ্যে সংসদীয় রাজনীতি ছেড়ে দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী। সূত্রের খবর, সম্প্রতি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি চিঠি লিখে এ কথা জানিয়েছেন মিমি। ক্ষোভ আর মানসিক যন্ত্রণা থেকেই এমন সিদ্ধান্ত বলে চিঠিতে দাবি যাদবপুরের সাংসদের।

আজ বৃহস্পতিবার মিমি-র সঙ্গে দেখা করতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা। তার আগে গত ১৩ ফেব্রুয়ারি মিমি একটি চিঠি দিয়েছেন বলে সূত্রের খবর। জানা যাচ্ছে, সেই চিঠিতে মিমি লিখেছেন, ‘গত পাঁচ বছরে আমাকে রাজনৈতিকভাবে অপদস্থ করা হয়েছে। আমি দলের সৈনিক হিসেবে থাকব। এই অপমান, উপেক্ষা আর নিতে পারছি না।’

সবিস্তারে আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *