Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরা - Bengali News | During India vs England 3rd Test Day 1 lunch break some of supporter goes to watch Cheteshwar Pujara's batting, watch video - 24 Ghanta Bangla News
Home

Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরা – Bengali News | During India vs England 3rd Test Day 1 lunch break some of supporter goes to watch Cheteshwar Pujara’s batting, watch video

Spread the love

Cheteshwar Pujara: লাঞ্চ বিরতিতে পূজারার ব্যাটিং দেখতে ছুটলেন রোহিতদের দর্শকরাImage Credit source: X

কলকাতা: রাজকোটে কি দেখা যাবে না ভারতীয়দের রাজ? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টের প্রথম দিনের প্রথম সেশন শেষে এই আশঙ্কা জেগেছে টিম ইন্ডিয়ার অনুরাগীদের মনে। রোহিত শর্মা ছাড়া রাজকোটে ভারতের টপ অর্ডার হুড়মুড়িয়ে পড়েছে। নিরঞ্জন শাহ স্টেডিয়ামে চলছে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট (Test Cricket) ম্যাচ। স্টেডিয়াম থেকে অল্প দূরেই নেট কাঁপাচ্ছেন জাতীয় দলে ব্রাত্য চেতেশ্বর পূজারার (Cheteshwar Pujara)। সৌরাষ্ট্রের হয়ে পরবর্তী ম্যাচ খেলার জন্য তিনি তৈরি হচ্ছেন। তাঁকে দেখার জন্যই রাজকোটে লাঞ্চ বিরতিতে অনেকেই ঢুঁ মারলেন সৌরাষ্ট্রের নেটে।

মণিপুরের বিরুদ্ধে আগামিকাল থেকে সৌরাষ্ট্রের রঞ্জি ম্যাচ শুরু হবে। তার জন্য প্র্যাক্টিস করছেন চেতেশ্বর পূজারা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে চেতেশ্বর পূজারার নেটে অনুশীলনের সেই ভিডিয়ো। তাতে দেখা গিয়েছে পূজারাকে বেশ কিছু রক্ষণাত্মক শট খেলতে। এবং কয়েকটি আক্রমণাত্মক শটও খেলতে দেখা যায় টিম ইন্ডিয়ার সিনিয়র তারকা ব্যাটার চেতেশ্বর পূজারাকে। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের অনুপস্থিতিতেও ৩৬ বছর বয়সী পূজারার ডাক পড়েনি ভারতীয় টিমে।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *