আপাতত বন্ধ নির্বাচন পরবর্তী হিংসার সব মামলার শুনানি, স্থগিতাদেশ শীর্ষ আদালতের – Bengali News | Post poll violence: Supreme Court issue stay order on hearing of all cases in Bengal courts
নয়া দিল্লি: পশ্চিমবঙ্গের বিভিন্ন আদালতে, নির্বাচন পরবর্তী হিংসা নিয়ে যে মামলাগুলির শুনানি চলছিল, তার উপর স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট। রাজ্য়ের আদালতগুলিতে মামলার শুনানি চলাকালীন, মামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষদর্শী এবং আইনজীবীদের ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগে সিবিআই-এর। এই প্রেক্ষিতে তারা রাজ্যের আদালতগুলি থেকে মামলা অন্য স্থানান্তরের জন্য আবেদন করেছিল সুপ্রিম কোর্টে। এর আগে, জাতীয় মানবাধিকার কমিশনও তাদের রিপোর্টে মামলাগুলি অন্য রাজ্যে স্থানান্তরের সুপারিশ করেছিল। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি সঞ্জয় কওল মামলাটি শোনেন। তিনি কোনও রায় ঘোষণা না করলেও, আপাতত রাজ্যের আদালতগুলিতে শুনানি বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন তিনি। মামলাগুলি স্থানান্তরের বিষয়ে তিনি সব পক্ষের মতামত জানতে চেয়ে নোটিস জারি করেছেন। ১১ মার্চ পরবর্তী এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।
খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।