Sukanta Majumdar: সরস্বতী নিয়ে সন্দেশকালির পথে সুকান্ত – Bengali News | BJP leader Sukant Majumder on the way to Sandeshkali with Saraswati idol
সন্দেশখালির পথে সুকান্ত Image Credit source: TV-9 Bangla
বসিরহাট: সন্দেশখালি ইস্যুতে প্রতিবাদের ঝাঁঝ বাড়াচ্ছে বিজেপি। মঙ্গলবার গভীর রাত পর্যন্ত বসিরহাটে এসপি অফিসের সামনে চলেছে বিক্ষোভ। এবার বুধবার সকালে সরস্বতী প্রতিমা নিয়ে সন্দেশখালির পথে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগেই সাফ জানিয়ে দিয়েছিলেন, যেখানেই বাধা পাবেন সেখানেই বসে পড়বেন। বাধা পেলেনও। পথ আটকালো পুলিশ।
টাকির কাছে যে হোটেলে ছিলেন সুকান্ত সকাল থেকেই সেই এলাকা কার্যত ঘিরে ফেলে পুুলিশ। প্রচুর সংখ্যায় মহিলা পুলিশও মোতায়েন করা হয়। কোনওরকম বিশৃঙ্খলা এড়াতে তৈরি রাখা হয় কমব্যাট ফোর্সকে। হোটেলের বাইরে যাতে সুকান্ত কোনওভাবেই বের হতে না পারেন সেই চেষ্টা করে পুলিশ।
- হোটেলের বাইরে দেখা যায় বসিরহাট জেলা পুলিশের বড়বড় কর্তাদের। কিন্তু, শেষ পর্যন্ত পুুলিশের চোখে ধুলো কৌশলী সুকান্তর।
- হোটেলের মূল গেট দিয়ে বের হন ইন্দ্রনীল খাঁ। সেখানেই পুলিশের সঙ্গে বচসা। এদিকে সেই সময় হোটেলের পিছনের গেট গিয়ে বের হন সুকান্ত। অন্য প্রতিমা নিয়ে সোজা চলে যান ইছামতীর ধারে। সেখানেই শুরু করে দেন পুজো।