Saraswati Puja: সরস্বতী পুজোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৩ জনের - Bengali News | Horrible road accident on the morning of Saraswati Puja, 3 members of the same family died - 24 Ghanta Bangla News
Home

Saraswati Puja: সরস্বতী পুজোর সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা, প্রাণ গেল একই পরিবারের ৩ জনের – Bengali News | Horrible road accident on the morning of Saraswati Puja, 3 members of the same family died

Spread the love

ব্যাপক উত্তেজনা এলাকায় Image Credit source: TV-9 Bangla

বহরমপুর: সরস্বতী পুজোর সকালেই বিষাদের মেঘ। ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্য়ু হল একই পরিবারের তিনজনের। এদিন সকালে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বহরমপুর থানার অন্তর্গত বহরমপুর সাঁইথিয়া রাজ্য সড়কের চারাতলায়। সূত্রের খবর, এদিন স্কুটিতে চেপে একই পরিবারের তিনজন বহরমপুরের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি ডাম্পারের সঙ্গে স্কুটির মুখোমুখি সংঘর্ষ হয়। রাস্তাতেই ছিটকে পড়েন স্কুটিতে থাকা তিনজন।

স্থানীয় বাসিন্দারাই তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু, শেষ রক্ষা হয়নি। কর্তব্যরত চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত্যুর খবর চাউর হতেই ক্ষোভে ফুঁসতে থাকেন এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধ করে চলে থাকে বিক্ষোভ। উত্তেজনার খবর পেয়ে এলাকায় বিশাল পুলিশ বাহিনী। 

এই খবরটিও পড়ুন

(বিস্তারিত আসছে)

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *