এই দুটি খাবার না হলে চলে না অরিজিৎ সিংয়ের, সত্যি জানালেন গায়ক নিজেই – Bengali News | What is the favourite food of Arijit Singh Singer shares this secret
মুর্শিদাবাদের ছেলে অরিজিৎ সিং। পঞ্জাবী বাবা এবং বাঙালি মায়ের সন্তান তিনি। মুর্শিদাবাদের ছোট্ট শহর জিয়াগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন অরিজিৎ। সেখানেই বড় হয়ে উঠেছিলেন তিনি। একটি রিয়্যালিটি শোতে অংশগ্রহণ করে পরিচিতি পেয়েছিলেন এই গায়ক। সেই রিয়ালিটি শো তিনি না জিতলেও, তাঁর কাছে প্লেব্যাক করার প্রচুর প্রস্তাব আসে। বাংলা ছবি থেকে শুরু করে হিন্দি ছবি, টলিউডের নায়ক থেকে শুরু করে বলিউডের নায়ক, সালমান খান থেকে শুরু করে রণবীর কাপুর… সকলের ছবিতেই গান গেয়েছেন অরিজিৎ। দারুণ সাফল্য পেয়েছেন তিনি। মুম্বইয়ে প্রাসাদের মতো বাড়িতে থাকেন। কিন্তু এই প্রাচুর্য তাঁকে পাল্টে ফেলতে পারেনি। এখনও তিনি জিয়াগঞ্জকেই নিজের সবটা মনে করেন।
মুম্বইয়ে কাজ না থাকলে, অধিকাংশ সময়ই জিয়াগঞ্জে থাকেন অরিজিৎ। চাইলেই সন্তানদের মুম্বইয়ের নামী স্কুলে পড়াতে পারতেন। কিন্তু তা না করে অরিজিৎ জিয়াগঞ্জের স্কুলে ভর্তি করেছেন তাঁর সন্তানদের। এলাকার উন্নয়নের জন্য নিজে প্রচুর কাজ করেন। কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে স্কুল এবং হাসপাতাল তৈরি করার জন্য জমি দান করেছেন জিয়াগঞ্জে।
সেই অরিজিৎ স্কুটি চালিয়ে জিয়াগঞ্জ ঘুরে বেড়ান। তাঁকে নিয়ে বাড়াবাড়ি হলে রুষ্ট হন। এক সাক্ষাৎকারে অরিজিৎ জানিয়েছেন তাঁর প্রিয় খাদ্য কী। শুনলে অবাক হবেন। অরিজিৎ বলেছিলেন, “আমার বাড়ির খাবার খেতে ভীষণ ভাল লাগে। রুটি এবং আলু ভাজা আমার প্রিয়। তাছাড়া, মাছের ঝোল ভাত, মাংসের ঝোল ভাত খাই।”
এই খবরটিও পড়ুন
অরিজিতের অনুরাগীরা মনে করেন, অন্য ধাতুতে গড়া তাঁদের নায়ক। অনুগামীদের তাঁকে নিয়ে গর্ব প্রচুর। অরিজিৎ শিখিয়েছেন, কীভাবে খ্যাতির শীর্ষে থেকেও মাটির কাছাকাছি থাকা যায়। যশ, প্রতিপত্তি যে মানুষকে অন্তর থেকে পাল্টাতে পারে না, তাঁর জ্বলন্ত উদাহরণ জিয়াগঞ্জের এই ছেলেটাই।