Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক - Bengali News | Kolkata Metro service partly affected on Tuesday Evening as a person attempts to sucide by jumping in Jatin Das Park - 24 Ghanta Bangla News
Home

Kolkata Metro: অফিস ছুটির টাইমে বিঘ্নিত মেট্রো পরিষেবা, পেরোতে পারবেন না যতীন দাস পার্ক – Bengali News | Kolkata Metro service partly affected on Tuesday Evening as a person attempts to sucide by jumping in Jatin Das Park

Spread the love

সাময়িক বিঘ্নিত মেট্রো পরিষেবাImage Credit source: Tv9 Bangla

কলকাতা: ভরসন্ধেয় মেট্রো আত্মহত্যার চেষ্টা। যার জেরে সাময়িকভাবে বিঘ্নিত হয়েছে মেট্রো রেল পরিষেবা। জানা যাচ্ছে, মঙ্গলবার সন্ধে ৬টার কিছু পরেই যতীনদাস পার্ক মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা করেন এক যাত্রী। ঝাঁপ দেন মেট্রোর ডাউন লাইনে। সন্ধেবেলা অফিস ছুটির সময়ে এই অঘটনের জেরে সমস্যায় পড়েছেন মেট্রো যাত্রীরা। আপাতত ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত এবং মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে কবি সুভাষ পর্যন্ত চলাচল করছে মেট্রো রেল। অফিস ছুটির এই সময়ে মেট্রোয় যাত্রীদের ভিড় থাকে প্রচুর। মঙ্গলবার সন্ধেয় যতীন দাস পার্কে এই বিপত্তির জেরে মেট্রো পরিষেবা আংশিক বিঘ্নিত হওয়ায় সমস্যায় পড়েছেন অনেক যাত্রীই।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *