Indian Air Force: খড়্গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলটের দক্ষতায় এড়াল বড় বিপদ - Bengali News | An aircraft of Indian Air Force crashes down at Kharagpur area - 24 Ghanta Bangla News
Home

Indian Air Force: খড়্গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান, পাইলটের দক্ষতায় এড়াল বড় বিপদ – Bengali News | An aircraft of Indian Air Force crashes down at Kharagpur area

Spread the love

ভেঙে পড়ল বায়ুসেনার যুদ্ধবিমানImage Credit source: TV9 Bangla

কলাইকুন্ডা: মঙ্গলবার দুপুরে আচমকা খড়্গপুরে ভেঙে পড়ল যুদ্ধবিমান। ভারতীয় বায়ুসেনার ওই যুদ্ধবিমানটি আজ দুপুর সাড়ে তিনটে নাগাদ ভেঙে পড়ে খড়গপুর লোকাল থানার অন্তর্গত শুকনিবাসা, দিয়াসা এলাকায়। জানা যাচ্ছে, কলাইকুন্ডায় বায়ুসেনা ঘাঁটিতে প্রশিক্ষণ চলাকালীন এই অঘটনটি ঘটেছে। যদিও যুদ্ধবিমানের পাইলট অক্ষত রয়েছে। প্যারাশুটের সাহায্যে নিরাপদে নীচে নেমে আসতে সক্ষম হন বায়ুসেনার ওই পাইলট। বায়ুসেনার পাইলটের বিচক্ষণতা ও দক্ষতায় ভিড় এলাকায় এড়িয়ে দূরে গিয়ে পড়ে বিমানটি। একটি ফাঁকা চাষের জমিতে গিয়ে পড়ে যুদ্ধবিমানটি। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যেই কলাইকুন্ডা বায়ুসেনা ঘাঁটির অফিসাররা হেলিকপ্টারে চেপে ঘটনাস্থলে আসেন।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *