Calcutta High Court On Sandeshkhali: মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ‘ধর্ষণ’, সন্দেশখালি নিয়ে উদ্বিগ্ন হাইকোর্ট করল স্বতঃপ্রণোদিত মামলা – Bengali News | Calcutta high court concerned about sandeshkhali, high court filed a suo motu case
কলকাতা: সন্দেশখালির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি অপূর্ব সিনহা রায় তাঁর নির্দেশে উল্লেখ করেন, সন্দেশখালির দুটি বিষয় নিয়ে তিনি বিচলিত। প্রথমত, আদিবাসীদের জমি দখল করার অভিযোগ। একইসঙ্গে মহিলাদের মাথায় বন্দুকের নল ঠেকিয়ে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ। এই ঘটনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়কে আদালত বান্ধব হিসেবে নিয়োগ করেছে আদালত। রাজ্যের পিপি দেবাশিস রায়কে এ ব্যাপারে রিপোর্ট পরবর্তী শুনানিতে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে। ২০ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানি।
বিস্তারিত আসছে…