বিহারে হল না কোনও 'খেলা', আস্থা ভোটে জয়ী নীতীশ, ভাঙন আরজেডির ঘরেও - Bengali News | Bihar cm nitish kumar led nda government wins trust vote - 24 Ghanta Bangla News
Home

বিহারে হল না কোনও ‘খেলা’, আস্থা ভোটে জয়ী নীতীশ, ভাঙন আরজেডির ঘরেও – Bengali News | Bihar cm nitish kumar led nda government wins trust vote

Spread the love

পটনা: রাজনৈতিক অস্থিরতা কাটল বিহারে। সোমবার (১২ ফেব্রুয়ারি), বিহার বিধানসভায় আস্থা ভোটে জিতল নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকার। আস্থা প্রস্তাবের সমর্থনে ভোট পড়ল ১২৯টি। ভোটদানের আগেই অবশ্য রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস এবং বাম বিধায়করা কক্ষ ত্যাগ করেন। আস্থা ভোটের আগে, বিরোধী জোটও নিজেদের ঘর গোছাতে শুরু করেছিল। তেজস্বী যাদব বলেছিলেন ‘খেলা হবে’। তবে, সংখ্যাগরিষ্ঠতা লাভের অঙ্ক হাতে নেই, তা স্পষ্ট হতেই সেই উদ্যোগ থেকে সরে এসেছিল মহাগঠবন্ধন। উপরন্ত আস্থা ভোটের দিন ঘর ভেঙেছে আরজেডির। তাদের তিন সাংসদ এদিন শুরু থেকেই এনডিএ সাংসদদের সঙ্গে বসেছিলেন। তাঁরা তিনজনই আস্থায় প্রস্তাবের পক্ষে ভোট দেন। প্রসঙ্গত, সম্প্রতি মহাগঠবন্ধন সরকার ছেড়ে ফের এনডিএ জোটে যোগ দিয়েছেন নীতীশ কুমার। আগের সরকার থেকে ইস্তফা দিয়ে বিজেপির সঙ্গে নতুন সরকার গঠন করেছেন। রেকর্ড নবমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। যার মধ্যে, চলতি মেয়াদেই তিনি তিন-তিনবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে বর্তমান সরকারে উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন বিজেপির বিজয়কুমার সিনহা এবং সম্রাট চৌধুরী।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *