Suvendu Adhikari in Sandeshkhali: আজ সন্দেশখালির পথে শুভেন্দু, পুলিশ আটকালে কী প্ল্যান রয়েছে সেকথাও জানালেন - Bengali News | Suvendu Adhikari Visit Sandeshkhali North 24 pargana today 12 feb 2024 - 24 Ghanta Bangla News
Home

Suvendu Adhikari in Sandeshkhali: আজ সন্দেশখালির পথে শুভেন্দু, পুলিশ আটকালে কী প্ল্যান রয়েছে সেকথাও জানালেন – Bengali News | Suvendu Adhikari Visit Sandeshkhali North 24 pargana today 12 feb 2024

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীImage Credit source: Facebook

সন্দেশখালি: উত্তপ্ত সন্দেশখালিতে সোমবার যেতে পারেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আজ আবার রাজ্যপাল সি ভি আনন্দ বোসেরও যাওয়ার কথা সেখানে। এর আগে শনিবার বিজেপি-র চার সদস্যের প্রতিনিধি দল পৌঁছয় সেখানে। তবে ১৪৪ ধারা জারি থাকায় ঢুকতে পারেননি তাঁরা। খালি হাতেই ফিরতে হয় প্রতিনিধি দলকে।

সর্বশেষ তথ্য উপরে

এই খবরটিও পড়ুন

  1. এ দিন শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তাঁদের অনুরোধে রাজ্যপাল আজ সন্দেশখালি পরিদর্শনে যেতে পারেন। সেই কারণে রাজ্যপাল বোসকে তিনি ধন্যবাদও জ্ঞাপন করেছেন।
  2. শুভেন্দু বলেন, “আর যদি মাঝরাস্তায় আটকে দেয় তাহলে তো আমাদের মৌলিক অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। তার জন্য গণতন্ত্র মেনেই প্রতিবাদ করব।”
  3. শুভেন্দু বলেন, “১৪৪ ধারা যে সকল জায়গায় রয়েছে সেখানে পাঁচজনের বেশি প্রতিনিধি দলকে ঢোকার অনুমতি দেওয়া হয় না। আমরা অনেকেই যাব। সেক্ষেত্রে পুলিশ আটকাতেই পারে। তবে আমরা অনুরোধ করব চারজন মহিলা বিধায়ককে এলাকায় যেতে দেওয়ার।”
  4. সোমবার বিধানসভায় পৌঁছনোর আগে সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সন্দেশখালি যাওয়ার প্রসঙ্গ তোলেন তিনি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *