Dumdum Bridge: অবশেষে জুড়ল দমদম রোড, আমজনতার ঝক্কির দিন পেরিয়ে চালু দমদম ব্রিজ - Bengali News | CM Mamata Banerjee virtually inaugurates much awaited Dumdum Bridge on Dumdum Road - 24 Ghanta Bangla News
Home

Dumdum Bridge: অবশেষে জুড়ল দমদম রোড, আমজনতার ঝক্কির দিন পেরিয়ে চালু দমদম ব্রিজ – Bengali News | CM Mamata Banerjee virtually inaugurates much awaited Dumdum Bridge on Dumdum Road

Spread the love

কলকাতা: যশোর রোড থেকে আর ঘুরে ঘুরে যেতে হবে না দমদম স্টেশনের দিকে। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে চালু হল দমদম ব্রিজ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় সোমবার এই দমদম ব্রিজের উদ্বোধন করলেন। এবার সরাসরি নাগেরবাজার মোড় থেকে গাড়ি চলে যাবে দমদম স্টেশনের দিকে। আর ঘুরে ঘুরে যানজট পেরিয়ে যেতে হবে না। ব্রিজ ভাঙার কাজ শুরু হওয়ার পর থেকেই এই রাস্তা দিয়ে যান সরাসরি দমদম স্টেশনের দিকে যেতে পারছিল না গাড়ি। তবে দীর্ঘ অপেক্ষার অবশেষে এই সমস্যা মিটল এবার। বহুদিন পর ফের দমদম ব্রিজের উপর দিয়ে চলবে গাড়ি।

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সংস্কারের পর নবরূপে উদ্বোধন হল দমদম ব্রিজের। প্রায় ২৩ কোটি ৫৪ লাখ টাকা খরচ করে এই ব্রিজ তৈরি করেছে পূর্ত দফতর। সোমবার দমদম ব্রিজ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বোস ও স্থানীয় তৃণমূল সাংসদ সৌগত রায়।

প্রসঙ্গত, দমদম রোডের উপর এই ব্রিজটির স্বাস্থ্য একেবারেই খারাপ হয়ে গিয়েছিল। ফলে প্রাথমিকভাবে ২০২১ সালে এই ব্রিজের উপর দিয়ে ভারী গাড়ি চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারও পরে সিদ্ধান্ত নেওয়া হয়, পুরনো ব্রিজটি ভেঙে নতুন করে ব্রিজ তৈরি করা হবে। ২০২৩ সালের এপ্রিলে নতুন করে ব্রিজ নির্মাণের কাজ শুরু হয়।

তারপর থেকেই এককথায় ভোগান্তি বাড়ে আম জনতার। দমদম রোড কার্যত দু’ভাগে ভাগ হয়ে যায়। ব্রিজের এপার ও ব্রিজের ওপার। যাঁরা অটোয় চেপে যাতায়াত করতেন, তাঁদেরও সমস্যা বেড়ে গিয়েছিল। অটোর রুট দুভাগ হয়ে গিয়েছিল ব্রিজ ভেঙে নতুন করে তৈরির কাজ শুরুর পর থেকে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *