Virat Kohli: 'কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি...', হঠাৎ একথা কেন বললেন এবিডি? - Bengali News | I Apologise To The Virat Kohli Family, Did A Blunder, SA ex star AB de Villiers Asks Everyone To Respect Privacy - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: ‘কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি…’, হঠাৎ একথা কেন বললেন এবিডি? – Bengali News | I Apologise To The Virat Kohli Family, Did A Blunder, SA ex star AB de Villiers Asks Everyone To Respect Privacy

Spread the love

‘কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইছি…’, হঠাৎ একথা কেন বললেন এবিডি?Image Credit source: X

কলকাতা: ক্রিকেট প্রেমীরা কষ্ট পাচ্ছেন বিরাট কোহলি ইংল্যান্ড সিরিজে নেই বলে। ব্যক্তিগত কারণ দেখিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। বোর্ডের পক্ষ থেকে বিরাটের এই সিদ্ধান্তকে সম্মান জানানো হয়েছে। কয়েকদিন আগে প্রোটিয়া প্রাক্তন তারকা ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স জানিয়েছিলেন বিরুষ্কার পরিবারে আসছে দ্বিতীয় সন্তান। পরে অবশ্য এবিডি তাঁর মন্তব্য বদল করেছেন। জানিয়েছিলেন, তিনি ভুল তথ্য দিয়েছেন। বিরাট কোহলি তাঁর খুব কাছের বন্ধু। এ বার কোহলি পরিবারের কাছে ক্ষমা চাইলেন এবি ডি ভিলিয়ার্স (AB de Villiers)।

শুক্রবার, ৯ ফেব্রুয়ারি দৈনিক ভাস্করকে দেওয়া এক সাক্ষাৎকারে এবি ডি ভিলিয়ার্স বলেছিনন, ‘আমি মনে করি পরিবার সব সময় সবার আগে। আর এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আগেও বলেছি। একইসঙ্গে আমি বলতে চাই যে, কিছু ভুল তথ্য শেয়ার করে আমি ভয়ঙ্কর ভুল করে ফেলেছি। এটা মোটেও সত্যি নয়। ঠিক কী হচ্ছে কেউ জানে না। এই সময় আমি শুধু বিরাটকে শুভেচ্ছা জানাতে পারি।’

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *