২ দিন পরও ফল বেরল না পাকিস্তানে, ঘোষণা পুনর্নির্বাচনের! আদালতে গেল সব দল - Bengali News | Repolling in several booths in Pakistan, PTI, PPP & Other Parties goes to court over Rigging Allegation - 24 Ghanta Bangla News
Home

২ দিন পরও ফল বেরল না পাকিস্তানে, ঘোষণা পুনর্নির্বাচনের! আদালতে গেল সব দল – Bengali News | Repolling in several booths in Pakistan, PTI, PPP & Other Parties goes to court over Rigging Allegation

বিক্ষোভে উত্তাল পাকিস্তান।Image Credit source: AFP

ইসলামাবাদ: নির্বাচন হয়েছে বৃহস্পতিবার। রবিবারের অর্ধেক বেলা কেটে গেলেও এখনও ফল প্রকাশ হয়নি পাকিস্তানের সাধারণ নির্বাচনের। আজ, রবিবার বিক্ষোভে পথে নেমেছে প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের কর্মী-সমর্থকরা। এদিকে, পাকিস্তান নির্বাচন কমিশনের তরফে একাধিক বুথে পুনর্নির্বাচনের ঘোষণা করেছে। ১০টি আসনে এখনও গণনা বাকি। ফলে পাকিস্তানের গদিতে কে বসছেন, সে সম্পর্কে এখনও ধোঁয়াশা রয়ে গিয়েছে।

জানা গিয়েছে, পাকিস্তানের ২৬৫টি আসনের মধ্যে এখনও অবধি ২৫০টিরও বেশি আসনে ফল ঘোষণা হয়ে গিয়েছে। বাকি রয়েছে ১০ টি আসনের গণনা। আগামী ১৫ ফেব্রুয়ারি পাকিস্তানের একাধিক বুথে পুনর্নির্বাচন হবে। বিরোধীরা অভিযোগ তুলেছে, পাকিস্তানের নির্বাচনে ব্যাপক রিগিং হয়েছে। বিভিন্ন বুথে ভোটে কারচুপি হয়েছে।

এখনও অবধি যে ফল প্রকাশ হয়েছে, তাতে ৯৩টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে পিটিআই সমর্থিত নির্দল প্রার্থীরা। অন্যদিকে, নওয়াজ শরিফের দল পিএমএল-এন ৭৩টি আসনে জয়ী হয়েছে। বিলাওয়াল ভুট্টোর দল ৫৪টি আসনে জয় পেয়েছে।  জেলবন্দি ইমরান খান দাবি করেছেন, তিনিই সরকার গঠন করবেন। প্রেসিডেন্ট আরিফ আলভিকে আবেদন করেছেন সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানানোর। কিন্তু স্পষ্ট কোনও ফল প্রকাশ না হওয়ায় এখনও কাউকে আমন্ত্রণ জানানো হয়নি।

এদিকে, পিটিআই, পিপিপি ও পিএমএল-এন  সকলেই আলাদাভাবে বিভিন্ন আদালতে রিগিংয়ের অভিযোগ দায়ের করে মামলা দায়ের করেছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *