Rohit Sharma: ‘একজন অধিনায়ক হিসেবে…’, হঠাৎ ক্যাপ্টেন্সি নিয়ে দৃষ্টিভঙ্গি জানালেন রোহিত শর্মা – Bengali News | Rohit Sharma shares his insights on his leadership mantra
কলকাতা: এখন তিনি শুধুই ভারতের অধিনায়ক। এতদিন জাতীয় দলের পাশাপাশি আইপিএলের ৫ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সকে নেতৃত্ব দিতেন রোহিত শর্মা (Rohit Sharma)। এখন তিনি MI শিবিরের প্রাক্তন অধিনায়ক। তাঁর জায়গায় ২০২৪ সালের আইপিএলের নিলামের আগে হার্দিক পান্ডিয়াকে ট্রেডিংয়ে নিয়ে ক্যাপ্টেন বানিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিতকে এমআইয়ের ক্যাপ্টেন্সি থেকে সরানো নিয়ে কম জলঘোলা হয়নি। তিনি অবশ্য এ বিষয়ে কিছু জানাননি। এ বার মুম্বইয়ে এক ইভেন্টে এসে রোহিত ক্যাপ্টেন্সি নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। আর ৪দিন পর শুরু হবে ভারত-ইংল্যান্ড (India vs England) তৃতীয় টেস্ট। হায়দরাবাদ টেস্টে বেন স্টোকসদের কাছে হেরেছিল রোহিত অ্যান্ড কোং। এরপর ভাইজ্যাগ টেস্ট জিতে সিরিজে সমতা ফেরায় ভারত।
বিস্তারিত আসছে…