কালীঘাট থেকে সোজা হাসপাতালে, মিঠুনের কাছে হাজির দেব – Bengali News | Dev has reached to visit mithun chakraborty in hospital
মিঠুন চক্রবর্তী হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই একে একে সেখানে ভিড় করছিলেন তারকারা। শনিবার সকালেই হাজির হয়েছিলেন দেবশ্রী রায়, রাজ চক্রবর্তী। সন্ধে গড়াতেই সেখানে হাজির হলেন দেব। এ দিন ক্যামাক স্ট্রিটে অভিষেকের সঙ্গে বৈঠকের পর কালীঘাট থেকে সোজা মিঠুনকে দেখতে গেলেন অভিনেতা। তবে শুধু দেব নয়, হাজির ছিলেন সোহম চক্রবর্তীও। সোহমের সঙ্গে এই মুহূর্তে ‘শাস্ত্রী’ ছবির শুটিংই করছিলেন মিঠুন।