Canning alcohol recover: মদ উদ্ধার হল বিভিন্ন ব্র্যান্ডের, তারপর সেগুলো পুলিশ কী করল জানেন? - Bengali News | Alcohol Recover: 8 thousands Alcohol Recover from canning in South 24 pargana - 24 Ghanta Bangla News
Home

Canning alcohol recover: মদ উদ্ধার হল বিভিন্ন ব্র্যান্ডের, তারপর সেগুলো পুলিশ কী করল জানেন? – Bengali News | Alcohol Recover: 8 thousands Alcohol Recover from canning in South 24 pargana

Spread the love

ক্যানিং: এলাকার বিভিন্ন জায়গায় চলছিল বেআইনি মদের ব্যবসা। এমন খবর বারবার প্রশাসনের কাছে আসছিল। এরপরই নড়েচড়ে বসে পুলিশ। তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণ বিদেশি মদ উদ্ধার করা হয়। গ্রেফতার হয় একজন। ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের থুমকাঠি গ্রামের ঘটনা।

জানা গিয়েছে, বুধবার রাতে গোপন সুত্রে খবর পেয়ে ক্যানিং থানা বিশাল পুলিশ বাহিমদনী ক্যানিংয়ের মাতলা ২ পঞ্চায়েতের থুমকাঠি গ্রামে পৌঁছয়। এক দোকান থেকে অন্য দোকান, চলে লাগাতার তল্লাশি অভিযান। সেই সময় বিভিন্ন ব্রান্ডের বিপুল পরিমান বেআইনি মদ উদ্ধার হয়। এরপরই গ্রেফতার করা হয় এক ব্যক্তিকে। অভিযুক্তের নাম হারা ওরফে পুর্ণেন্দু। ধৃতের কাছ থেকে প্রায় ৮ হাজার টাকার বিভিন্ন ব্রান্ডের মদ বাজেয়াপ্ত করা হয়েছে। আজ তাঁকে আলিপুর আদালতে তোলা হবে।

এই তল্লাশির বিষয়ে ক্যানিংয়ের এসডিপিও দিবাকর দাস বলেন, “একটা বেআইনি মদের ব্যবসা চালানো হচ্ছিল। আমাদের এই চেকিং সবসময়ই হয়। তবে গতকাল ইচ্ছাকৃতভাবে এবং হঠাৎ করে তল্লাশি চালিয়েছি। আজও তল্লাশি চালানো হবে। আশা করছি আরও কয়েকজনকে গ্রেফতার করা সম্ভব হবে।” জানা গিয়েছে, এরপর মদগুলিতে পুলিশের পক্ষ থেকে নষ্ট করে দেওয়া হবে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *