Acidity Problems: খেলেই বুক জ্বালা-অম্বল-অস্বস্তি? এই সব ঘরোয়া টোটকা মানলে আরাম পাবেন
প্রতিদিন অ্যাসিডিটির সমস্যায় ভুগছেন? যা খাচ্ছেন হজম হচ্ছে না? অ্যাসিডিটি হয়ে যাচ্ছে? কয়েকটি ঘরোয়া উপায় মেনে চললেই এই সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তবে প্রতিকার জানার আগে অ্যাসিডিটি কারণ এবং উপসর্গ সম্পর্কে জানা দরকার। তাহলে শুরুতেই অ্যাসিডিটির হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব
অ্যাসিডিটি হওয়ার সাধারণ কয়েকটি কারণ রয়েছে। যার মধ্যে অন্যতম হল- অতিরিক্ত খাওয়া, সময়মতো খাবার না খাওয়া, অতিরিক্ত চা-কফি-কোল্ড ড্রিঙ্কস এবং তেলজাতীয় খাবার, ফাস্টফুড খাবার খাওয়া
অনিয়মিত জীবনযাত্রা, পর্যাপ্ত ঘুম না হওয়া, অতিরিক্ত ধূমপান ও মদ্যপান এবং অতিরিক্ত মানসিক চাপ অ্যসিডিটি হওয়ার অন্যতম কারণ। এছাড়া গ্যাস্ট্রো সমস্যা বা লিভার আলসার থাকলে অ্যাসিডিটির সমস্যা বেড়ে যায়
অ্যাসিডিটি থেকে মুক্তি পেতে কয়েকটি ঘরোয়া টোটকা রয়েছে। যেমন-প্রতিদিন সকালে এক গ্লাস উষ্ণ জলের সঙ্গে প্রায় ১ চা চামচ মৌরি পাউডার খেলে হজমশক্তি উন্নত হয়। গলা-বুক জ্বালা, পেট ফাঁপার সমস্যা অনেকাংশে কমে
কালো জিরে গ্যাস্ট্রো-প্রতিরোধক। প্রতিদিন সকালে গোটা জিরা চিবিয়ে খান বা এক গ্লাস জলে ১ চা চামচ জিরা দিয়ে, সেই জল ফুটিয়ে পান করলে অ্যাসিডিটির সমস্যা কমে। পেট ব্যথা, বমি বমি ভাব, পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্যে সমস্যাও কমে
হজমের সমস্যায় খুব উপকারী এলাচ ও লবঙ্গ। এক টুকরো লবঙ্গ এবং এলা চুষে খেলে অ্যাসিডিটি থেকে মুক্তি পাওয়া যায়। পেট ফাঁপা, বদহজম, বমি-বমি ভাব থেকে মুক্তি রেহাই মেলে। হজম শক্তিরও উন্নতি হয়
ফলের অনেক উপকারিতা রয়েছে। হজমের সমস্যাতেও ফলের রস বিশেষ উপকারী। তরমুজের রস, আপেল সিডার ভিনিগার হজমশক্তি বাড়ায়। এছাড়া আলমন্ড অ্যাসিড শুষে নিয়ে বদহজম থেকে রক্ষা করে।







