Virat Kohli: ফেডেরারের পথে হেঁটে বিপ্লব, পুমা ছাড়তে চলেছেন বিরাট কোহলি? - Bengali News | Virat Kohli will end his 8 year contract worth 110cr with Puma India and join Agilitas Sports - 24 Ghanta Bangla News
Home

Virat Kohli: ফেডেরারের পথে হেঁটে বিপ্লব, পুমা ছাড়তে চলেছেন বিরাট কোহলি? – Bengali News | Virat Kohli will end his 8 year contract worth 110cr with Puma India and join Agilitas Sports

Spread the love

ফেডেরারের পথে হেঁটে বিপ্লব, পুমা ছাড়তে চলেছেন বিরাট কোহলি?Image Credit source: Virat Kohli Twitter

কলকাতা: ২০১৮ সালে খেলার মাঠে কার্যত বিপ্লব করেছিলেন রজার ফেডেরার (Roger Federer)। নাইকির মতো সংস্থা ছেড়ে জাপানি ব্র্যান্ড ইউনিকুলোর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন টেনিস কিংবদন্তি। ৬ বছর আগে ফেডেরারে সেই ঘটনা বেশ হইচই ফেলে দিয়েছিল। এ বার ফেডেক্সের পথেই হাঁটতে চলেছেন বিরাট কোহলি। খেলার দুনিয়ায় বিরাটও এখন বড় নাম। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গে উচ্চারিত হয় তাঁর নাম। সেই তিনিই ফেডেরারের মতোই পুমা ছেড়ে এক উঠতি সংস্থার সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন। যদি তা হয়, ভারতীয় খেলায় বড়সড় প্রভাব ফেলবেন। পুমা ছেড়ে এজিলিটাস স্পোর্টসের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হতে চলেছেন বিরাট (Virat Kohli)। এই খবর এখনও নিশ্চিত নয়। তবে ‘হতে পারে’ এই সম্ভাবনাই নড়িয়ে দিয়েছে খেলা ঘিরে থাকা সংস্থাগুলো।

২০১৭ সালে পুমার ইন্ডিয়ার সঙ্গে ১১০ কোটি টাকার ব্যবসায়িক চুক্তি হয় বিরাটের। বিরাটের জনপ্রিয়তা যেমন বেড়েছে তেমনই উত্তরোত্তর বেড়েছে পুমার ব্য়বসাও। ভারতের অন্যতম সেরা স্পোর্টস ব্র্যান্ড হয়ে উঠেছে তারা। ৭ বছরের মাথায় সেই সম্পর্কই ভেঙে যেতে বসেছে। তবে সবটাই এখনও জল্পনার পর্যায়েই রয়েছে। পুমার কর্তারা কিংবা বিরাট, কেউই এ নিয়ে মুখ খোলেননি।

সিএনবিসি-টিভি১৮-এর খবর অনুযায়ী, পুমা ইন্ডিয়ার প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর অভিষেক গঙ্গোপাধ্যায় ২০২৩ সালে শুরু করেছেন এজিলিটাস স্পোর্টস। সেই সংস্থার সঙ্গেই নতুন গাঁটছড়া বাঁধতে চলেছেন বিরাট। টাকার অঙ্ক জানা যায়নি ঠিকই, তবে শুধু আর্থিক লাভই নয়, কোম্পানির শেয়ারও পাবেন বিরাট। যা ব্যবসায়িক দিক থেকে অনেকটা এগিয়ে দেবে বিরাটকে। ইতিমধ্যে এজিলিটাস স্পোর্টস ১০০ কোটি টাকা তুলেছে ভারতীয় বাজার থেকে। বিদেশি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থাগুলোর সঙ্গে লড়াইেয় নামতে চায় তারা। ভারতের বাজার ধরার জন্য় বিরাটের থেকে বড় মুখ আর কেউ হতে পারেন না। তাই বিরাটের সঙ্গে এজিলিটাসের চুক্তি এক দিক থেকে বিশ্বের সেরা ক্রিকেটারকে যেমন লাভবান করবে, তেমনই সংস্থাও ধরতে পারবে ভারত সহ এশিয়ার বাজার।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *