ভোটের আগের দিনই নির্দল প্রার্থীর বাড়ির বাইরে বিস্ফোরণ! মৃত অন্তত ১২ - Bengali News | Pakistan elections 2024 12 killed in a blast outside a candidate s office in balochistan - 24 Ghanta Bangla News
Home

ভোটের আগের দিনই নির্দল প্রার্থীর বাড়ির বাইরে বিস্ফোরণ! মৃত অন্তত ১২ – Bengali News | Pakistan elections 2024 12 killed in a blast outside a candidate s office in balochistan

ইসলামাবাদ: রাত পোহালেই পাকিস্তানের নির্বাচন। ঠিক তার আগের দিন, বুধবার (৭ ফেব্রুয়ারি), বালুচিস্তানের পিশিন এলাকায় এক নির্দল প্রার্থীর কার্যালয়ের বাইরে ঘটল বড় মাপের বিস্ফোরণ। পাক সংবাদমাধ্যমগুলির প্রতিবেদন অনুযায়ী, বিস্ফোরণে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনের বেশি। পাক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পিশিনের খানোজাই এলাকায় এই বিস্ফোরণ ঘটে। আসফান্দ ইয়ার খান কাকর নামে এক নির্দল প্রার্থীর রাজনৈতিক কার্যালয়ের বাইরে এই বিস্ফোরণ ঘটে। পিশিনের পিপি-৪৭ আসন থেকে নির্দল প্রার্থী হয়েছেন তিনি। তবে, বিস্ফোরণের সময় কার্যালয়ে ছিলেন না তিনি। তাই, তাঁর প্রাণ রক্ষা পেয়েছে।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *