Uniform Civil Code: 'জয় শ্রীরাম' স্লোগানের মধ্যে পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল - Bengali News | Uniform Civil Code bill tabled by Pushkar Singh Dhami in Uttarakhand Assembly - 24 Ghanta Bangla News
Home

Uniform Civil Code: ‘জয় শ্রীরাম’ স্লোগানের মধ্যে পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল – Bengali News | Uniform Civil Code bill tabled by Pushkar Singh Dhami in Uttarakhand Assembly

Spread the love

ভারতের সংবিধান হাতে বের হলেন মুখ্যমন্ত্রী, বিধানসভায় এসে পেশ করলেন অভিন্ন দেওয়ানি বিধি খসড়া বিলImage Credit source: PTI and ANI

দেরাদুন: মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উত্তরাখণ্ড বিধানসভায় পেশ করা হল অভিন্ন দেওয়ানি বিধি বিল। এই বিল পেশের জন্যই উত্তরাখণ্ড বিধানসভার এক বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনে বিজেপি বিধায়কদের ‘জয় শ্রী রাম’ স্লোগানের মধ্যে বিলটি পেশ করেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। গত রবিবারই, এই বিলকে অনুমোদন দিয়েছিল ধামি মন্ত্রিসভা। এবার, বিধানসভায় বিলটি পাশ হলে, দেশের প্রথম রাজ্য হিসেবে উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। প্রসঙ্গত, ২০২২ সালের বিধানসভা নির্বাচনের আগে, রাজ্যে এই বিধি চালু করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় ফেরার পরই রাজ্যে এই আইন চালু করার প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী ধামি। সেই প্রতিশ্রুতি পূরণের পথ, এদিন অনেকটাই এগিয়ে গেল রাজ্যের বিজেপি সরকার।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *