Madhyamik Examinee: ক্যানিং লোকালের মধ্যেই ভয়াবহ ঘটনা, আহত মাধ্যমিক পরীক্ষার্থী – Bengali News | Madhyamik examinee and his mother beaten in the local train at canning
আহত মাধ্যমিক পরীক্ষার্থীImage Credit source: TV9 Bangla
ক্যানিং: চলন্ত ট্রেনের কামরায় প্রবল মারধর। মারের চোটে হাসপাতালে ভর্তি হতে হল মাধ্যমিক পরীক্ষার্থীকে। পরীক্ষার্থী ও তার মাকে বেধড়র মারধর করা হয়েছে বলে অভিযোগ। দক্ষিণ ২৪ পরগনার ঘটনা। মঙ্গলবার পরীক্ষা দিয়ে ফেরার সময় শিয়ালদহগামী ক্যানিং লোকালে উঠেছিল দীপ বৈরাগী নামে এক ছাত্র। তার মা ছাড়াও সঙ্গে ছিল তার সহপাঠীরাও। আচমকা চলন্ত ট্রেনের মধ্যেই তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে একদল লোক। মাথায়, বুকে মারধর করা হয় তাদের। আহত অবস্থায় ওই ছাত্রকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যায় সহপাঠীরা।
ঘুটিয়ারি বিএম বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ৩ ফেব্রুয়ারি বেতবেড়িয়া সংগ্ৰামী নগর বিদ্যাপীঠ স্কুলের ছাত্রদের সঙ্গে এই ঘুটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের ছাত্রদের মধ্যে বচসা বাধে। ছাত্রীদের কেন উত্যক্ত করা হচ্ছে, তা নিয়েই বচসা হয়েছিল বলে জানিয়েছে আহত ছাত্রের বন্ধুরা। সে দিন মাধ্যমিক পরীক্ষার্থী দীপ বৈরাগী প্রতিবাদ করে। সেই ঘটনার জেরে সেদিন হাতাহাতিও হয়। শিক্ষকরা এসে কোনওক্রমে বিষয়টি মীমাংসা করে।
এই খবরটিও পড়ুন
ঘটনার জেরে বুধবার ঘুটিয়ারি শরিফ বিএম বিদ্যাপীঠের অভিযুক্ত ছাত্ররা বহিরাগত কিছু লোকজনকে নিয়ে ট্রেনের মধ্যে দীপ বৈরাগীকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। ছেলেকে বাঁচাতে গেলে তার মায়ের ওপর আক্রমন পর্যন্ত করা হয়।এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ট্রেনের কামরায়। বর্তমানে ওই আক্রান্ত ছাত্র ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। ট্রেনের কামরায় কীভাবে এমন ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে ক্যানিং জিআরপি। তবে দীপের ওপর ট্রেনের কামরায় হামলার ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সহপাঠীদের মধ্যে। পুলিশি নিরাপত্তা চাইছে তারা।