ED Raid: রাত থাকতে থাকতেই ঝাড়গ্রামে ঢুকল ইডি, CRPF ঘিরল সরকারি আবাসন – Bengali News | ED raid in medinipur jhargram wbcs officer housing
সিআরপিএফ আবাসনের সামনে। Image Credit source: TV9 Bangla
ঝাড়গ্রাম: ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির হানা। মঙ্গলবার সকাল থেকে একেবারে অ্যাকশন মোডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, রাজ্যের একাধিক জায়গায় এজেন্সির অভিযান চ। সকাল হতে না হতেই ঝাড়গ্রামে পৌঁছয় ইডির একটি দল। বাছুরডোবা হাউজিং ব্লক-বি-এর (Block B) এক সরকারি আবাসনে এই মুহূর্তে অভিযান চলছে। জানা গিয়েছে, এখানে এক ডব্লুবিসিএস অফিসারের বাড়িতে অভিযান চলছে। তবে কোন মামলার প্রেক্ষিতে এই হানা তা এখনও স্পষ্ট নয়।
এদিন রাত থাকতে থাকতেই সিজিও কমপ্লেক্স থেকে ইডির একটি টিম বেরোয়। গাড়ি মোড় নেয় ঝাড়গ্রামের দিকে। এরপরই বাছুরডোবার দিকে ঢুকে যায় গাড়ি। সরকারি আবাসনে নামে ইডির টিম। গাড়ি থেকে নেমে আসে প্রচুর সিআরপিএফ জওয়ান। আবাসনের সামনে তাঁদের মোতায়েন করে ভিতরে ঢুকে পড়েন ইডি আধিকারিকরা।
এই খবরটিও পড়ুন
সবিস্তারে আসছে…