Virat Kohli: রাজকোটেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া – Bengali News | Virat Kohli could miss India vs England 3rd Test, as per reports
Virat Kohli: রাজকোটেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া
Image Credit source: X
কলকাতা: দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের মাঝে মাথাব্যথা বাড়ল ভারতের। অন্যদিকে স্বস্তি ফিরল ইংল্যান্ড শিবিরে। দুটোরই কারণ বিরাট কোহলি। পারিবারিক কারণ দেখিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ২টো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন বিরাট কোহলি। মনে করা হচ্ছিল সিরিজের শেষের তিনটি টেস্ট খেলতে দলে ফিরবেন বিরাট। কিন্তু আপাতত যা পরিস্থিতি, তাতে শোনা গিয়েছে তৃতীয় টেস্টেও হয়তো বিরাট কোহলির সার্ভিস পাবে না টিম ইন্ডিয়া। বিশাখাপত্তনমে চলছে ভারত-ইংল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ। আজ, সোমবার এই টেস্টের চতুর্থ দিন। এরই মাঝে সংবাদ সংস্থা এএনআইয়ের এক সূত্র জানিয়েছে, তৃতীয় টেস্টেও পাওয়া যাবে না বিরাট কোহলিকে।
বিস্তারিত আসছে…