Sarfaraz Khan: বিশাখাপত্তনমে টেস্ট 'অভিষেক' সরফরাজের! মাঠে নেমেই লড়িয়ে দিচ্ছেন জান - Bengali News | Sarfaraz Khan has replaced Shubman Gill as the substitute fielder during India vs England 2nd Test match Day 4 - 24 Ghanta Bangla News
Home

Sarfaraz Khan: বিশাখাপত্তনমে টেস্ট ‘অভিষেক’ সরফরাজের! মাঠে নেমেই লড়িয়ে দিচ্ছেন জান – Bengali News | Sarfaraz Khan has replaced Shubman Gill as the substitute fielder during India vs England 2nd Test match Day 4

Sarfaraz Khan: বিশাখাপত্তনমে টেস্ট ‘অভিষেক’ সরফরাজের! মাঠে নেমেই লড়িয়ে দিচ্ছেন জান
Image Credit source: X

কলকাতা: স্বপ্ন ছিল দেশের জার্সি গায়ে তোলার। তা পূরণ হয়েছে। তাও আবার টেস্ট ক্রিকেটে (Test Cricket)। কিন্তু দেশের হয়ে খেলার সুযোগ তিনি তাতেও পাননি। এ বার পেলেন। আর মাঠে নেমেই মন জয় করে নিলেন। কথা হচ্ছে মুম্বইকর সরফরাজ খানকে (Sarfaraz Khan) নিয়ে। লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজা দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যাওয়ার পর সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর ও সৌরভ কুমারকে বদলি হিসেবে ভারতীয় টিমে নেওয়া হয়েছিল। ক্রিকেটমহল মনে করেছিল দ্বিতীয় টেস্টে, ভাইজ্যাগে টেস্ট অভিষেক হবে সরফরাজের। তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী ছিলেন রজত পাতিদার। দিন তিনেক আগে বিশাখাপত্তনমে বিরাট কোহলির বদলে সুযোগ পাওয়া রজত পাতিদারের টেস্ট ডেবিউ হয়েছিল। ফলে সরফরাজের অপেক্ষা আরও বেড়েছিল। অবশ্য সেই বিশাখাপত্তনমেই টেস্ট ‘অভিষেক’ হল সরফরাজের। তিনি চতুর্থ দিন ফিল্ডিংও করছেন। টেস্ট ম্যাচের চতুর্থ দিন এমনটা কী ভাবে সম্ভব হল?

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *