Shubman Gill: প্রিন্স অব ক্রিকেটের 'প্রাইসলেস' ইনিংস, শুভমনের প্রশংসায় সচিন-বীরুরা - Bengali News | Sachin Tendulkar and other cricketers praises Shubman Gill after he hits 3rd Test Ton in India vs England 2nd Test - 24 Ghanta Bangla News
Home

Shubman Gill: প্রিন্স অব ক্রিকেটের ‘প্রাইসলেস’ ইনিংস, শুভমনের প্রশংসায় সচিন-বীরুরা – Bengali News | Sachin Tendulkar and other cricketers praises Shubman Gill after he hits 3rd Test Ton in India vs England 2nd Test

Spread the love

প্রিন্স অব ক্রিকেটের ‘প্রাইসলেস’ ইনিংস, শুভমনের প্রশংসায় সচিন-বীরুরাImage Credit source: PTI

কলকাতা: খারাপ পারফর্ম করলে নেটিজ়েনরা যেমন ক্রিকেটারদের তুলোধনা করতে ছাড়েন না, তেমনই ভালো পারফর্ম করলে ক্রিকেটারদের সিংহাসনে বসাতেও ভোলেন না। রাজার মতো প্রত্যাবর্তন করলেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স। একদিন আগেও যাঁরা শুভমন গিলের (Shubman Gill) ফর্ম নিয়ে প্রশ্ন তুলছিলেন, তাঁরাও আজ তাঁর শতরানের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট… অনেকেই এই তত্ত্বে বিশ্বাসী। ২৪ বছর বয়সী শুভমন গিল বিশাখাপত্তনমে শতরান করতেই শুভেচ্ছা বার্তায় ভাসছেন। ভারতীয় কিংবদন্তি সচিন তেন্ডুলকর থেকে শুরু করে প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক কেভিন পিটারসেনও প্রশংসায় ভরিয়েছেন শুভমন গিলকে।

শুভমন গিলের বয়স আজকের দিনে ২৪ বছর ১৪৯ দিন। ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করা ভারতীয় ক্রিকেটারদের তালিকায় তিন নম্বরে পৌঁছে গেলেন শুভমন গিল। এই তালিকায় শীর্ষে রয়েছেন সচিন তেন্ডুলকর। ২৪ বছর বয়সে সচিনের ব্যাটে এসেছিল ৩০টি আন্তর্জাতিক শতরান। এবং ২৪ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলি করেছিলেন ২১টি শতরান।

বিস্তারিত আসছে…

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *