Nairobi gas explosion: বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল নাইরোবি! মৃত অন্তত ২, আহত ১৬৭ - Bengali News | Atleast 2 dead, 167 injured in massive gas explosion in Kenya's Nairobi - 24 Ghanta Bangla News
Home

Nairobi gas explosion: বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল নাইরোবি! মৃত অন্তত ২, আহত ১৬৭ – Bengali News | Atleast 2 dead, 167 injured in massive gas explosion in Kenya’s Nairobi

Spread the love

নাইরোবি: শুক্রবার ভোরে এক বিশাল গ্যাস বিস্ফোরণে কেঁপে উঠল কেনিয়ার রাজধানী নাইরোবি। এই ঘটনায় এখনও পর্যন্ত অন্ততপক্ষে দুই জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১৬৭ জন। পুলিশ জানিয়েছে, আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নাইরোবির দক্ষিণ-পূর্ব অংশে অবস্থিত এক গ্যাস প্লান্টে এই বিশাল বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় সময় অনুযায়ী, শুক্রবার মধ্যরাতের ঠিক আগে এই ঘটনা ঘটে। নাইরোবি পুলিশের এক মুখপাত্র সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, নাইরোবির এমবাকাসি এলাকায় অবস্থিত ওই গ্যাস প্ল্যান্টটি। বিস্ফোরণের পর, কারখানা ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

সরকারি মুখপাত্র আইজ্যাক মওয়াউরা জানিয়েছেন, কেনটেইনারস কোম্পানি লিমিটেড নামে এক সংস্থার কারখানা ছিল এটি। সেখানে অগ্নিনির্বাপক ও জরুরি পরিষেবার সকল ব্যবস্থা ছিল। তাই, বিপর্যয়ের মাত্রা আর বাড়েনি। তিনি বলেছেন, “কারখানা ভবনটিতে আগুন ধরে গিয়েছে। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। উদ্ধারকাজ এখনও চলছে। জনসাধারণকে ওই এলাকাটি এড়িয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আমরা আশঙ্কা করছি।”

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *